1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
কালীগঞ্জে ৩ শিক্ষক সহ ৬ জনের পদত্যাগ দাবী শিক্ষার্থীদের - দৈনিক সবুজ নগর
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
সর্বশেষ:
রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী তায়কোয়ানডো একাডেমির সৌজন্য সাক্ষাৎ চাঁপাইনবাবগঞ্জে উদ্ধার ৩০টি হারানো মোবাইল হস্তান্তর করলেন পুলিশ সুপার মা ইলিশ রক্ষায় আজ মধ্যরাত থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা: অনিশ্চয়তায় ভোলার ২ লাখ জেলে লালপুরে ছেলেকে মেয়ে সাজিয়ে ইতালি প্রবাসীর সাথে অনলাইনে বিয়ে দিয়ে অর্থ হাতানোর দায়ে প্রতারক বাপ-বেটা আটক রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন: অপপ্রচার ও ভুয়া সাংবাদিকদের গ্রেপ্তারের দাবি রূপসায় স্বাস্থ্যসম্মত মাংস প্রক্রিয়াজাতকরণে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত আত্রাইয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত আত্রাইয়ে ৩ কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম: ধসে যাওয়া সাব-বেইজে দেওয়া হচ্ছে মাটি . টাকার অভাবে চিকিৎসা বন্ধ: বাঁচতে চান ঠাকুরগাঁওয়ের আদিবাসী পলাশ পাহান নিখোঁজ শিশু উদ্ধার ও নিরাপত্তা নিশ্চিতকরণে রাষ্ট্র ও সমাজের ভূমিকা

কালীগঞ্জে ৩ শিক্ষক সহ ৬ জনের পদত্যাগ দাবী শিক্ষার্থীদের

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪
  • ১৮৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

# কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে তিন সহকারী শিক্ষক ও তিন কর্মচারীর পদত্যাগের দাবীতে মাদ্রাসায় বিক্ষোভ করে সাধারণ শিক্ষার্থীবৃন্দ।

বুধবার (২১ আগষ্ট) সকালে উপজেলার জামালপুর ইউনিয়নের চুপাইর জামিউল উলুম আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক সালাহ উদ্দিন, কানিজ ফাতেমা ও মজিবুর রহমান এবং কর্মচারী কাম কম্পিউটার সাদিকুর রহমান, শামিম রানা ও নিরাপত্তাকর্মী খায়রুল হাসানের পদত্যাগের দাবী তোলেন মাদ্রাসার শিক্ষক, কর্মচারী, সাবেক শিক্ষার্থী, অধ্যয়নরত শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ। তাদের অংশগ্রহণে সকাল থেকে মাদ্রাসা প্রাঙ্গণে তারা বিগত আমলে নিয়োগপ্রাপ্ত শিক্ষক কর্মচারীদের নিয়োগে ব্যাপক অনিয়ম, দুর্নীতি, ঘুষ লেনদেন সহ মাদ্রাসায় রাজনৈতিক প্রভাব খাটানোর অভিযোগ এনে তাদের পদত্যাগ দাবী করেন।

পরে ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবদুল্লাহ্ আল মামুন মাদ্রাসার অন্যান্য শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থী ও সাবেক শিক্ষার্থীদের নিয়ে আলোচনায় বসেন। পরে সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা আলিম মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবদুল্লাহ্ আল মামুন এর নিকট স্মারকলিপি প্রদান করেন। সেখানে সর্ব সম্মতিক্রমে আগামী ২২ আগষ্ট বৃহস্পতিবার সকালে অভিযুক্ত ৬ জনের পদত্যাগের বিষয়ে সিদ্ভান্ত নেওয়া হবে।

এ বিষয়ে চুপাইর জামিউল উলুম আলিম মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবদুল্লাহ্ আল মামুন জানান, ব্যাপক অনিয়ম, দুর্নীতি, ঘুষ লেনদেন সহ মাদ্রাসায় রাজনৈতিক প্রভাব খাটানোর অভিযোগে ৬ শিক্ষক ও কর্মচারীর বিরুদ্ধে সকালে মাদ্রাসায় সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেন। এ সময় অভিযুক্তরা কেউ মাদ্রাসায় উপস্থিত ছিল না। পরে তারা আমার নিকট একটি স্মারক লিপি প্রদান করেন। আগামীকাল মাদ্রাসায় সভা আহবান করেছি। সেখানে আলোচনা করে সিদ্ধান্ত নিব।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট