1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
কালীগঞ্জে নারী কর্মীদের মাঝে চেক ও সনদপত্র বিতরণ - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ:
এমপি মিজানুর রহমানের নির্দেশনায় নাচোলে জরাজীর্ণ সড়ক পরিদর্শন, দ্রুত সংস্কারের আশ্বাস বাগমারায় ইজারা নেওয়া পুকুর দখল ও মাছ চুরির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি ঋণখেলাপির তালিকা থেকে সাবেক এমপি সিরাজুল ইসলাম মোল্লার নাম বাদ দেওয়ার নির্দেশ মির্জাপুরে দুর্গা প্রতিমা ভাঙচুর, হিন্দু সম্প্রদায়ের মধ্যে তীব্র ক্ষোভ ও আতঙ্ক মির্জাপুরের হাটুভাঙ্গায় টোল আদায় বন্ধের দাবি, চরম ক্ষোভে স্থানীয় ও পথচারীরা রাসিকের অবসরপ্রাপ্ত কর্মচারীদের হাতে আনুতোষিকের চেক তুলে দিলেন প্রশাসক রাজশাহীর চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার শিক্ষার্থীদের মেধার মূল্যায়ন না করলে আন্দোলন তীব্র হবে: রাকসু ভিপি কুষ্টিয়ার দৌলতপুরে অ্যানথ্রাক্সের প্রাদুর্ভাব: দুই মাসে ৫৪ জন সংক্রামিত, ঝুঁকিতে গবাদিপশু ও মানুষ শিবগঞ্জে পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীদের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর, গ্রেপ্তার ১

কালীগঞ্জে নারী কর্মীদের মাঝে চেক ও সনদপত্র বিতরণ

  • প্রকাশের সময় : শনিবার, ১ জুন, ২০২৪
  • ২১৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

মো.ইব্রাহিম খন্দকার কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষনাবেক্ষণ কর্মসূচী-০৩ শীর্ষক প্রকল্পের ৬৪ জন নারী কর্মীদের জমাকৃত সঞ্চয়ী টাকার চেক ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার এস.এম ইমাম রাজী টুলুর সভাপতিত্বে উপজেলা প্রকৌশলী কার্যালয়ের আয়োজনে শহীদ ময়েজউদ্দিন আহমেদ অডিটোরিয়ামে চেক ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রকৌশলী বেলাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আখতারউজ্জামান এমপি ও বিশেষ অতিথি হিসেবে ছিলেন গাজীপুর এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ কামরুজ্জামান।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, ৬৪ জন নারী কর্মী সুনামের সাথে কালীগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামীন সড়কের মাটি কাটার মাধ্যমে সড়ক মেরামত করে জনসাধারণ ও যানবাহন চলাচলের পথ সুগম করেছেন। প্রকল্পে যোগদানের পর তাদের কর্মদক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন সময়ে অত্র দপ্তরের পরিচালনায় চার বছরে ১০টি প্রশিক্ষণ প্রদান করা হয়েছে, যাতে করে তারা বিভিন্ন কর্মসংস্থান সৃষ্টি করতে পারেন। প্রধান অতিথি প্রকল্পে নিয়োগকৃত ৬৪ জন কর্মীর প্রত্যেককে চেক ও সদনপত্র হস্তান্তর করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন, তুমলিয়া ইউপি চেয়ারম্যান আবু বকর মিয়া বাক্কু, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল গণি ভুইয়া, বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম হুমায়ুন, পৌর কাউন্সিলর আহমেদুল কবির ও বাদল হোসেন, পৌর আওয়ামীলীগের উপদেষ্টা ইব্রাহিম খন্দকার, পৌর যুবলীগের দপ্তর সম্পাদক আশরাফুল হক শিশির সহ আওয়ামীলীগও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত স্থানীয় সাংবাদিকবৃন্দ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট