1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
এদেশে ৫৪ বছর ধরে সাধারণ মানুষের ভাগ্যের কোন উন্নয়ন ঘটেনি - ইঞ্জিনিয়ার এনামুল হক - দৈনিক সবুজ নগর
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, তীব্র নিন্দা ও প্রতিবাদ শ্যামনগরে জলবায়ু ও পরিবেশ সচেতনতায় রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত ভোলায় নতুন গ্যাসকূপের সন্ধান: দৈনিক ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের সম্ভাবনা চাঁপাইনবাবগঞ্জে শিশু ধর্ষণচেষ্টা মামলায় কারাদণ্ড: দপ্তরি মাসুদের ৮ বছরের সাজা শিবগঞ্জ উপজেলা প্রেসক্লাব নির্বাচন: সভাপতি মামুন, সাধারণ সম্পাদক শরিফুল নির্বাচিত খুলনায় বিভাগীয় বইমেলা উপলক্ষে ‘মানবতাবাদ এবং বিশ্বশান্তি’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জন: ভিয়েতনামে ১৪ দেশের মধ্যে দারুণ সাফল্য বাগমারায় সার সংকট নিরসনে উপসহকারী কৃষি কর্মকর্তা ও ডিলারদের সাথে মতবিনিময় সভা রূপসায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত রাজশাহীতে বিএসটিআই’র অভিযানে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রেতাকে ১০ হাজার টাকা জরিমানা

এদেশে ৫৪ বছর ধরে সাধারণ মানুষের ভাগ্যের কোন উন্নয়ন ঘটেনি – ইঞ্জিনিয়ার এনামুল হক

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ২১৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মাসুদ রানা,পত্নীতলা ( নওগাঁ ) প্রতিনিধিঃ জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন, আগামী জাতীয় নির্বাচন  পি আর পদ্ধতি চালু করা সহ বাংলাদেশ জামায়াতে ইসলামীর গণ আন্দোলনের ৫ দফা দাবি আদায়ের লক্ষে্য নওগাঁর পত্নীতলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি  নওগাঁ জেলা জামায়াতের নায়েবে আমীর ও কেন্দ্রীয় মজলিসের সূরা সদস্য ও নওগাঁ ২ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী ইঞ্জিনিয়ার এনামুল হক। শুক্রবার ( ২৬সেপ্টেম্বর ) জামায়াতে ইসলামী পত্নীতলা ও নজিপুর পৌরসভার আয়োজনে  বিকেল সাড়ে ৪ টায় নজিপুর বাসস্ট্যান্ড গোলচত্বর হতে বিক্ষোভ মিছিল শুরু করে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে নজিপুর গোলচত্বরে এসে  বিক্ষোভ  সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে  পত্নীতলা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আব্দুল মুকিম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাব উপস্থিত ছিলেন জেলা জামায়াত কর্মপরিষদ সদস্য সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওঃ হাবিবুর রহমান,পৌর আমির মোফাচ্ছেল হক।

আরও উপস্থিত ছিলেন  সেক্রেটারী হারুনুর রশিদ, সহকারী সেক্রেটারী আখতার ফারুক,  সেক্রেটারি প্রভাষক আব্দুর রউফ প্রমূখ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট