1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
এতিম কুলসুম  শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হার মানলো - দৈনিক সবুজ নগর
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
সর্বশেষ:
নওগাঁর পত্নীতলায় দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে শ্রমিক দলের বিক্ষোভ সমাবেশ আড়ানি পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধ ও বৃক্ষরোপণ কর্মসূচির জোরদার বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের প্রয়াণে এমপি মিলনের শোক প্রকাশ খুলনা আর্ট একাডেমির ঐতিহ্য সংগ্রহশালা পরিদর্শনে ঝালকাঠির অতিথিরা স্থানীয় সরকার নির্বাচন নিয়ে পোরশায় বিএনপির আলোচনা সভা রূপসায় ভূমিদস্যু ও মামলাবাজদের কবল থেকে রক্ষা পেতে সেনা সদস্যের সংবাদ সম্মেলন রাসিকে জাতীয় নগর নীতি ও অন্তর্ভুক্তিমূলক নগর সেবা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন শিবগঞ্জে চুরি, ছিনতাই ও মাদক প্রতিরোধে আইন-শৃঙ্খলা কমিটির গুরুত্বপূর্ণ সভা শিবগঞ্জে পাটবোঝাই পাওয়ার টিলার উল্টে ৫ বছরের শিশুর করুণ মৃত্যু রাজশাহীতে মুদি দোকানিকে কুপিয়ে হত্যা: পেট্রল বোমা হামলা ও ২ নম্বর আসামি গ্রেফতার

এতিম কুলসুম  শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হার মানলো

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ২০০ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: দুটি কিডনি নষ্ট হয়ে দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন বাবা-মা হারা এতিম কিশোরী উম্মে কুলসুম (১৭) অবশেষে মৃত্যুর কাছে হার মানলো। বুধবার বিকাল ৫ঃ৩০ মিনিটের সময় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় (তারিখ:১৬ /০৭/২০২৫)।

উম্মে কুলসুম চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের কালুপুর গ্রামের হতদরিদ্র পরিবারের সন্তান। বাবা-মা বহু আগেই মারা গেছেন। অভিভাবকহীন অবস্থায় এক আত্মীয়ের বাড়িতে থেকে জীবনযাপন করছিল। কয়েক মাস আগে তার দুটি কিডনিই বিকল হয়ে যায়। চিকিৎসকরা জানিয়ে দেন, তার জীবন বাঁচাতে দ্রুত কিডনি প্রতিস্থাপন কিংবা ডায়ালাইসিস চিকিৎসা প্রয়োজন। কিন্তু দারিদ্র্যের কারণে সেই ব্যয়বহুল চিকিৎসা সম্ভব হয়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে কুলসুমের চিকিৎসার জন্য সাহায্যের আবেদন জানানো হয়। কিছু মানুষ এগিয়ে এলেও প্রয়োজনীয় চিকিৎসা খরচ জোগাড় করা যায়নি। ফলে তাকে আইসিইউতে রেখেও বাঁচানো সম্ভব হলো না। তার মৃত্যুতে এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

প্রতিবেশীরা জানান, কুলসুম ছিল অত্যন্ত ভদ্র, শান্ত ও পরিশ্রমী মেয়ে। অভাব-অনটনের মধ্যেও সে পড়াশোনা চালিয়ে যাচ্ছিল। তার স্বপ্ন ছিল লেখাপড়া করে মানুষের মতো মানুষ হওয়া। এটাই কি আমাদের সমাজের বাস্তবতা? এতিম, দরিদ্র হলে কি তার চিকিৎসা পাওয়ার অধিকার থাকে না? স্থানীয়রা এই ঘটনায় ব্যথিত হয়ে বলেছেন, সরকারের পক্ষ থেকে অথবা বিত্তবান কেউ যদি এগিয়ে আসতেন, হয়তো কুলসুমকে বাঁচানো যেতো। এ মৃত্যু যেন সমাজের প্রতি একটি প্রশ্নচিহ্ন হয়ে থাকে। আল্লাহ যেন কুলসুমকে জান্নাতুল ফেরদাউস দান করেন। আমিন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট