1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র আরিফ বাঁচতে চাই - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
দেবহাটা উপজেলাকে শিশুশ্রম ও স্কুল বহির্ভূত শিশুমুক্ত ঘোষণা কোভিড প্রকল্পে জালিয়াতি: সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকসহ ১৩ জনের বিরুদ্ধে দুদকের ৬ মামলা অপপ্রচার চালিয়ে জনগণের দৃষ্টি উন্নয়ন থেকে সরানোর চেষ্টা চলছে: রুহুল কবির রিজভী এমপি চাঁদকে সংবর্ধনা দিল মনিগ্রাম কলেজ; শিক্ষক-শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কুষ্টিয়ায় সাংবাদিকের ওপর হামলায় দুই আসামির জামিন: আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের তীব্র বিক্ষোভ শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে আবারো অনিয়ম ও দালাল চক্রের দৌরাত্ম্য, ম্যানেজের চেষ্টার অভিযোগ নাচোলে কৃষি ডিপ্লোমা কলেজ জামে মসজিদে ওযুখানা ও টয়লেট নির্মাণকাজের উদ্বোধন পোরশায় নিরাপদ ও মানসম্মত মাংস উৎপাদনে কসাইদের প্রশিক্ষণ রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা সম্পন্ন জাকের মঞ্জিল দরবার শরীফের উরস শরীফ ২০২৭ উপলক্ষ্যে কালীগঞ্জে দাওয়াতী জলসা অনুষ্ঠিত

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র আরিফ বাঁচতে চাই

  • প্রকাশের সময় : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ১৪৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

# গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধিঃ বাঁচতে চাই দুরারোগ্য ব্লাড ক্যান্সারে আক্রান্ত চাঁপাইনবাবগঞ্জের এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ৪র্থ বর্ষের ছাত্র আরিফ উজ জামান বিশ্বাস। পড়ালেখা শেষ করে স্বপ্ন দেখেছিলো উজ্জ্বল ভবিষ্যতের। কিন্তু এরই মধ্যে ক্যান্সার ঘিরে ধরেছে তাকে। আরিফ উজ জামান বিশ্বাস চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার সাহাপাড়ার আবু খালেদ বিশ্বাস পলাশের ছেলে। এছাড়া সে হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের ২০১৮ ব্যাচের ও নবাবগঞ্জ সরকারি কলেজের ২০২০ ব্যাচের প্রাক্তন ছাত্র।

জানা গেছে, আবু খালেদ বিশ্বাসের সন্তানের মধ্যে বড় সন্তান আরিফ উজ জামান বিশ্বাস এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের কৃষি অনষদের ৪র্থ বর্ষে অধ্যয়নরত । আরিফ গত ২ বছর যাবৎ এমপিএন নামক ব্লাড ক্যান্সারে আক্রান্ত হন। ইতোমধ্যে তার চিকিৎসা ব্যয় হয় ৩০ লাখ টাকা এবং প্রতি মাসে ওষুধ লাগে ২ লাখ টাকা করে।

চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাকে দ্রুত অস্থি মজ্জা প্রতিস্থাপন করতে হবে। এতে খরচ হবে প্রায় ৫০ লাখ টাকা। এমতবস্থায় বিপুল পরিমাণ অর্থ তার পরিবারের পক্ষে এককভাবে বহন করা সম্ভব নয়। তাই সরকার, প্রবাসী, সমাজের বিত্তবান ও মানবিক মানুষদের নিকট সহায়তা চেয়েছে তার পরিবার। সহযোগিতাই পারে একটি জীবন ফিরিয়ে দিতে, পারে একটি পরিবারের স্বপ্ন রক্ষা করতে।

সাহায্য পাঠানোর অ্যাকাউন্ট হিসাব নং- ৪২০৪৩৪৭৯৪৪৩০৮, এবি ব্যাংক, চাঁপাইনবাবগঞ্জ সদর শাখা। মোবাইল ব্যাংকিং-বিকাশ ০১৭২৬৪৩৩১৬৫ ও ০১৮৫৭৬২০৫৫০। #

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট