1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
২০২৬” উপজেলা পর্যায়ে বিজয়ীদের সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান রাজশাহী নগরীতে পুত্রের হাতে পিতা খুন বাঘায় গাঁজার গাছ সহ ওয়ার্ড বিএনপি নেতার ভাই গ্ৰেপ্তার বরেন্দ্রের রুক্ষ লাল মাটিতে আঙ্গুর চাষে নতুন সম্ভাবনা, গোদাগাড়ীর কৃষকদের মুখে হাসি বহড়া গ্রামে বৃদ্ধা মাকে মারধরের অভিযোগ নিয়ে বিতর্ক, সুষ্ঠু তদন্তের দাবি গোদাগাড়ীতে ১ হাজার ৮৫৩ শিক্ষার্থীর মাঝে ৯ হাজার ২৬৫টি গাছের চারা বিতরণ শিবগঞ্জে কাঁকড়া ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আম ব্যবসায়ী নিহত  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ট্রাকের যন্ত্রাংশসহ ১ জনকে আটক বদরগঞ্জে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত রাজশাহী তায়কোয়ানডো দোজাং এর আয়োজনে ২৬তম বেল্ট বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হলো

একটি মানবিক আবেদনঃবাবা-মা হারা উম্মে কুলসুম এখন আইসিইউতে, দুটি কিডনি নষ্ট, বাঁচার আকুতি সমাজের প্রতি

  • প্রকাশের সময় : সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ২২৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥  মোঃ নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ মাত্র [১৮বয়স]-এর কিশোরী উম্মে কুলসুম—বাবা-মা হারা একটি ফুটফুটে মেয়ে, এখন হাসপাতালের আইসিইউতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। তার দুটি কিডনি সম্পূর্ণরূপে নষ্ট হয়ে গেছে। জীবন বাঁচাতে হলে জরুরি ভিত্তিতে কিডনি প্রতিস্থাপন কিংবা নিয়মিত ডায়ালাইসিস প্রয়োজন। কিন্তু পরিবারের নেই সেই সামর্থ্য। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের কালুপুর গ্রামের মেয়ে উম্মে কুলসুম বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে-এর আইসিইউতে ভর্তি।

চিকিৎসকরা জানিয়েছেন, কিডনি কাজ না করায় শরীরে টক্সিন জমে যাচ্ছে, যা তার জীবনকে আরও সংকটাপন্ন করে তুলছে। এই অবস্থায় ছোট্ট এই মেয়েটির পাশে দাঁড়ানো ছাড়া আর কোনো উপায় নেই। নেই মা-বাবা, নেই নির্ভরতার কেউ, তবুও বাঁচতে চায় উম্মে কুলসুম।

তার খালা বলেন, “আমরা খুবই গরিব। ওর চিকিৎসার খরচ চালানো আমাদের পক্ষে সম্ভব না। সমাজের সহৃদয় মানুষের সাহায্য ছাড়া ওকে বাঁচানো সম্ভব না।”  সাহায্য পাঠানোর জন্য: 📛 নাম: উম্মে কুলসুম 📱 বিকাশ নম্বর: 0172381544 📞 যোগাযোগ: 01758029695 ঈশা মোহম্মদ নিকট আত্মীয়

মানবিক আবেদন: চলুন, আমরা সবাই মিলে উম্মে কুলসুমের পাশে দাঁড়াই। একটি জীবন বাঁচাতে আপনার সামান্য সহযোগিতা হতে পারে তার নতুন জীবনের শুরু। একটি শেয়ার, একটি দোয়া, একটি সাহায্য—হোক মানবতার সেরা উদাহরণ।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট