1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
উন্নত, বৈষম্যহীন ও সম্প্রীতির বাগমারা গড়তে চায়,গণসংযোগে ডাঃ আব্দুল বারী - দৈনিক সবুজ নগর
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
সর্বশেষ:
রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, তীব্র নিন্দা ও প্রতিবাদ শ্যামনগরে জলবায়ু ও পরিবেশ সচেতনতায় রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত ভোলায় নতুন গ্যাসকূপের সন্ধান: দৈনিক ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের সম্ভাবনা চাঁপাইনবাবগঞ্জে শিশু ধর্ষণচেষ্টা মামলায় কারাদণ্ড: দপ্তরি মাসুদের ৮ বছরের সাজা শিবগঞ্জ উপজেলা প্রেসক্লাব নির্বাচন: সভাপতি মামুন, সাধারণ সম্পাদক শরিফুল নির্বাচিত খুলনায় বিভাগীয় বইমেলা উপলক্ষে ‘মানবতাবাদ এবং বিশ্বশান্তি’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জন: ভিয়েতনামে ১৪ দেশের মধ্যে দারুণ সাফল্য বাগমারায় সার সংকট নিরসনে উপসহকারী কৃষি কর্মকর্তা ও ডিলারদের সাথে মতবিনিময় সভা রূপসায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত রাজশাহীতে বিএসটিআই’র অভিযানে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রেতাকে ১০ হাজার টাকা জরিমানা

উন্নত, বৈষম্যহীন ও সম্প্রীতির বাগমারা গড়তে চায়,গণসংযোগে ডাঃ আব্দুল বারী

  • প্রকাশের সময় : বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ৩৪১ বার এই সংবাদটি পড়া হয়েছে

# আশিক,বাগমারা প্রতিনিধি: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহীর বাগমারা আসনে দলীয় প্রার্থীর পক্ষে নিয়মিত নির্বাচনী তৎপরতা অব্যাহত বাংলাদেশ জামায়াতে ইসলামী। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বুধবার (৩০ জুলাই) ভবানীগঞ্জ পৌরসভার শিবজাইট বাজারে ব্যাপক গণসংযোগ করেন দলটির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডাঃ মোঃ আব্দুল বারী।

গণসংযোগকালে তিনি বাজারে অবস্থানরত স্থানীয় বাসিন্দা, ক্ষুদ্র ব্যবসায়ী, দোকানদার ও পথচারীদের সাথে কুশল বিনিময় করেন এবং তাদের জীবন-জীবিকার নানা দিক নিয়ে খোঁজখবর নেন। স্থানীয় জনগণের নানা সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং নির্বাচিত হলে এসব সমস্যার বাস্তবসম্মত সমাধানে নিরলসভাবে কাজ করার প্রতিশ্রুতি দেন। জনগণের পাশে থাকার অঙ্গীকার করে ডাঃ আব্দুল বারী বলেন, “রাজনীতি মানেই জনগণের পাশে থাকা। আমি প্রতিশ্রুতি নয়, বরং আপনাদের জন্য কাজ করতে চাই। আপনারা আস্থা রাখলে শিক্ষার মানোন্নয়ন, স্বাস্থ্যসেবা সহজলভ্যকরণ, তরুণদের কর্মসংস্থান এবং কৃষক , শ্রমিক ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করব।”

তিনি আরও বলেন, “আমরা ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার রাজনীতি করি। আমাদের লক্ষ্য বাগমারাকে একটি উন্নত, বৈষম্যহীন ও সম্প্রীতির মডেল উপজেলায় রূপান্তর করা। যেখানে যোগ্যতা ও ন্যায্যতার ভিত্তিতে সবার অধিকার রক্ষা করা হবে। গণসংযোগ কর্মসূচি তে ডাঃ আব্দুল বারীর সঙ্গে উপস্থিত ছিলেন বাগমারা উপজেলা জামায়াতের আমির মাস্টার কামরুজ্জামান হারুন, গোয়ালকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মজিদ খান, ভবানীগঞ্জ পৌর জামায়াতের আমির আশরাফুল ইসলাম আশিক, সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম, উপজেলা ছাত্রশিবির (পূর্ব শাখা) সভাপতি হাফেজ শফিকুল ইসলাম খান, ভবানীগঞ্জ পৌর ছাত্রশিবির সভাপতি সাব্বির আহমেদসহ জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

স্থানীয়রা জানান , “ডাঃ আব্দুল বারী একজন শিক্ষিত ও ভদ্র মানুষ। উনার মধ্যে অহংকার নেই। উনি যে এভাবে আমাদের খোঁজ নিতে এসেছেন, তাতেই আমরা অনেক আশাবাদী।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট