1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
ঈশ্বরদীরতে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে ধানের শীষের লিফলেট বিতরণ - দৈনিক সবুজ নগর
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
পূর্ণভবা নদীতে অবৈধ সুতি জালে ধাক্কা লেগে নৌকাডুবি, শিশুসহ ১০৯ যাত্রী উদ্ধার কুষ্টিয়ায় বন্যার পানিতে ডুবে স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু ভোলায় পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা: প্রধান আসামিসহ গ্রেপ্তার ২ এমপি আবু সাইদ চাঁদের প্রচেষ্টায় বিএসএফের হাত থেকে মুক্তি পেলেন বাঘার ৫ বাংলাদেশী বদরগঞ্জে পাঁচ শতাধিক চারা গাছ বিতরণ ও পোনা অবমুক্ত করলেন প্রকৌশলী মাহমুদুল হাসান শিবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রমের উদ্বোধন রূপসায় নৌকা বাইচ কালীগঞ্জে বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে এমপি মিলনের মতবিনিময়: সামাজিক যোগাযোগমাধ্যমে গঠনমূলক সমালোচনার আহ্বান দেবহাটায় পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিলের দাবিতে মশাল মিছিল, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

ঈশ্বরদীরতে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে ধানের শীষের লিফলেট বিতরণ

  • প্রকাশের সময় : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ৪৫৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ স্টাফ রিপোর্টার,ঈশ্বরদী.পাবনা ঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গণতন্ত্র পুনরুদ্ধারের ৩১ দফা বাস্তবায়ন ও ধানের শীষের বিজয় নিশ্চিত কল্পে ঈশ্বরদীর পাকশীতে বিএনপির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাতে পাকশী ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে স্থানীয় রেলওয়ে হাসেম আলী মিলনায়তনে এই সভা অনষ্ঠিত হয়।

পাকশী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান জাকিউল ইসলাম তপন সরদারের সভাপতিত্বে পাকশী ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি মনিরুজ্জামান টুটুল সরদার ও মোহাম্মদ আলী কাজল, পাকশী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ও কবীর আহমেদ,ইপিজেড বাজার সমিতির সভাপতি ইব্রাহিম হোসেন,সাধারণ সম্পাদক আব্দুর রশিদ,বিএনপিনেতা আমিনুল হক,রফিকুল ইসলাম কলম,হিরক সরদার,আলহাজ্ব আজি হক,আক্তার হোসেন মল্লিক,জামাল মেম্বর,সিরাজুল ইসলাম,সাইদুল ইসলাম,খন্দকার সোহেল, অলিভ হোসেন,মুশফিকুর রহমান সজল,ছাত্রদলনেতা সোহেল বিশ্বাস ও মজনু মেম্বরসহ বিএনপি,যুবদল,শ্রমিকদল,ছাত্রদলের শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

পরে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে বিভিন্ন দলে বিভক্ত হয়ে পাকশী এলাকার গুরুত্বপূর্ণ বাজার ,মোড় ও এলাকায় লিফলেট বিতরণ করা হয়।

অন্যদিকে একই সময় দাশুড়িয়া স্কুল ও বাজার এলাকাতেও লিফলেট  বিতরণ করা হয় ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক সভাপতি সামসুদ্দিন আহমেদ মালিথার নেতৃত্বে।

এসময় পৌর বিএনপির নেতা ফজলুর রহমান,ইসলাম হোসেন জুয়েল,নান্টু,সহ বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশ নেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট