1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
ইউ'পি ছাত্রদলের সাবেক সহসভাপতি পেলেন, ইউনিভার্সিটি সভাপতির পদ - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ:
প্রবীণ শিক্ষক আবু সাঈদ মাস্টার আর নেই শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসবের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রাসিক প্রশাসক রিটন মহিষবাথান পূর্বপাড়া জামে মসজিদের উন্নয়ন কাজ ও ঈদগাহ পরিদর্শন শিবগঞ্জে পুলিশি অভিযানে অস্ত্রসহ দুই যুবক আটক: উদ্ধার পিস্তল, গুলি ও ম্যাগজিন নওগাঁর পত্নীতলায় নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিশাল বিক্ষোভ সমাবেশ সামন্তসেনা মাদ্রাসায় নবীন বরণ ও অবসরপ্রাপ্ত শিক্ষক সৈয়দ মিজানুর রহমানকে অশ্রুসিক্ত বিদায় নওগাঁর আত্রাইয়ে অস্থিতিশীলতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ বাংলাদেশের সাধারণ মানুষ কোনো অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না: ফজলুল হক মিলন এমপি ভোলায় পারিবারিক বিরোধে স্ত্রীকে এসিড নিক্ষেপ: স্বামী আটক এনসিপির ভোলা জেলার নতুন কমিটি ঘোষণার পরই সাংগঠনিক সম্পাদকের পদত্যাগ

ইউ’পি ছাত্রদলের সাবেক সহসভাপতি পেলেন, ইউনিভার্সিটি সভাপতির পদ

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ৫৫৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ নিজস্ব প্রতিবেদক, বাগমারা: ২৪শের গণঅভ্যুত্থানের সামনের সারির নেতৃত্ব দেওয়ার নাম পারভেজ রানা। রাজশাহীর নর্থ  বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি শিক্ষার্থী, ছাত্র আন্দোলনের শুরু থেকে রাজশাহীতে বৈষম্য বিরোধী আন্দোলনে সামনের সারিতে যুক্ত হন, নেতৃত্ব দেন আন্দোলনে। গণঅভ্যুত্থানের পর বাংলাদেশ জাতীয়বাদীদল বিএনপি সহযোগী সংগঠন বাংলাদেশ জাতীয়বাদীদল ছাত্রদলের রাজশাহী নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউভার্সিটির সভাপতি পদ পেয়েছেন তরুন উদীয়মান প্রজন্মের একজন পারভেজ রানা। এছাড়া তিনি বাগমারা উপজেলার ১৩ নং গোয়ালকান্দি ইউনিয়নের সাবেক ছাত্রদলের সহসভাপতি হিসাবে দীর্ঘদিন কাজ করে আসছেন।

গত ১৪ তারিখ বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাসিরের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে রাজশাহীর নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল  ইউনিভার্সিটি ছাত্রদলের পারভেজ রানা সভাপতি ও সাধারণ সম্পাদক মিঠুন ইসলাম কে উল্লেখ করে ১০ জন বিশিষ্ট আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি কমিটি গঠনের জন্য নির্দেশনা প্রদান করা হয়।

এই বিষয়ে পারভেজ রানা বলেন, নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ছাত্রদলের কমিটি  ঘোষণা করায় এবং আমাকে সভাপতি হিসেবেদায়িত্ব প্রদান করায় ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান  তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা। ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি, রাকিবুল ইসলাম রাকিব ভাই, সাধারণ সম্পাদক,নাসির উদ্দিন নাসির ভাইকে আন্তরিক ধন্যবাদ। কৃতজ্ঞতা প্রকাশ করছি রাজশাহী বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত টিম মাকসুদুর রহমান সুমিত ভাই, সহ-সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ, ভাই, ফারহান মো:আরিফুর রহমান যুগ্ম সাধারণ সম্পাদক,বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ এবং কাইয়ুম উল হাসান ভাই যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ।

তিনি আরও বলেন, আমি দীর্ঘ নয় বছর থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত। এবং আমার পরিবার দীর্ঘদিন থেকে জাতীয়তাবাদী পরিবারের সাথে যুক্ত। বিগত জুলাই আন্দোলনে নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে সামনের সারিতে থেকে নেতৃত্ব প্রদান করেছি। দেশ এবং জাতীয়তাবাদী দলের  প্রতি ভালোবাসা আমার পরিবার থেকে আমার বেড়ে ওঠার সাথে জড়িত বলা যেতে পারে রক্তের সম্পর্ক।  ইনশাআল্লাহ আমার প্রতি অর্পিত এই মহান দায়িত্ব ঈমানের সাথে পালন করার চেষ্টা করব।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট