1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
আল্লাহকে কটুক্তিকারী আবুল সরকারের ফাঁসির দাবিতে পত্নীতলায় বিক্ষোভ  - দৈনিক সবুজ নগর
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
সর্বশেষ:
ভোলাবাসীর স্বপ্ন গ্যাসভিত্তিক শিল্প-কারখানা: দুই যুগেও বাস্তবায়িত হয়নি প্রতিশ্রুতি এশিয়ার বৃহত্তম কানসাট আম বাজারে এখন মিলছে বারো মাসই! ঈশ্বরদীতে সাংবাদিক তৌহিদ আক্তার পান্নার ফুপু আছিয়া বেগমের কুলখানি অনুষ্ঠিত রাজশাহীতে নগর পরিবেশ ব্যবস্থাপনা সেবা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত আত্রাইয়ে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: আনন্দ র‍্যালি ও সমাবেশ শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান: সাড়ে ১২ লাখ টাকার ভারতীয় মোবাইল জব্দ কালীগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রবিউল ইসলাম মিঠুনের উদ্যোগে মিলাদ ও দোয়া কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ২ লাখ টাকার ভেজাল খাদ্যপণ্য ধ্বংস বদলিসহ ৩ দফা দাবিতে ৪ নভেম্বর আন্দোলনে নামছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা গাজীপুর পিবিআই এসআই আলতাফের বিরুদ্ধে আইজিপির কাছে ঘুষ ও মিথ্যা রিপোর্টের অভিযোগ

আল্লাহকে কটুক্তিকারী আবুল সরকারের ফাঁসির দাবিতে পত্নীতলায় বিক্ষোভ 

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
  • ১৪৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মাসুদ রানা,পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ আল্লাহ কে নিয়ে কটুক্তিকারী বাউল আবুল সরকারের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে পত্নীতলায় বিক্ষোভ মিছিল ও  সমাবেশ অনুষ্ঠিত হয়েছে । শুক্রবার  (২৮নভেম্বর) বাদ জুমা পত্নীতলাবাসীর ব্যানারে নজিপুর বাসস্ট্যান্ড জিরো পয়েন্টে বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ সমাবেশে ধর্মপ্রাণ মুসলমান তৌহিদি জনতা আল্লাহ তায়ালাকে নিয়ে কটূক্তিকারী বাউল আবুল সরকারকে অবিলম্বে ফাঁসি দেওয়ার জোর দাবি জানান। তারা বলেন, যাতে করে ভবিষ্যতে আর কোনো বাউল বা কোন ব্যক্তি আল্লাহ, রাসুল ও কুরআন সম্পর্কে কটূক্তি করার সাহস না পায়। বক্তারা বলেন, বাউল আবুল সরকার শুধু আল্লাহকে নিয়েই কটূক্তি করেননি, তিনি কুরআনের সুরা নাস নিয়েও বিভিন্ন ধরনের ব্যঙ্গ করেছেন, কুরআনের দৃষ্টিতে যার শাস্তি একমাত্র মৃত্যুদণ্ড। এর আগে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে নজিপুর বাসস্ট্যান্ড চৌরাস্তার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এ সময় বক্তব্য রাখেন, মুফতী মুস্তাফিজুর রহমান বাঘমার, পত্নীতলা মাও: আনোয়ার হোসেন, মুফতি মুস্তাফিজুর রহমান , মাওঃ মুফতি মনিরুল ইসলাম ,, ক্বারী ফজলুর রহমান, মাও:  আবু হানিফ তজী, মাও: সাব্বির আহমাদ,মাও: যোবায়ের, মাও: বরকতুল্লাহ,মাও: জহুরুল, মাও: হেলাল,মাও: আহমাদুল্লাহ,মাও: সাকিব, মোফাচ্ছেল হক , আখতার ফারুখ, রিপন, মারুফ মোস্তফা প্রমূখ। এ সময় উপস্থিত ছিলেন এলাকার সর্বস্তরের তৌহিদি জনতা। #

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট