1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
আরো এক ধাপ এগিয়ে তাহেরপুর পৌরসভা , হোল্ডিং ও কর নেয়া হবে ব্যাংকিং পদ্ধতিতে - দৈনিক সবুজ নগর
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধ, বড় ভাইয়ের হাঁসুয়ার কোপে ছোট ভাই নিহত হরিপুরে জমজমাট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল, মাঠে উপস্থিত এডভোকেট সেলিম রেজা মাসুম রানীশংকৈলে ১৩৫ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার পোরশায় ট্রান্সফরমার পুড়ে যাওয়ার পর অতিরিক্ত বিদ্যুৎ বিল ও চার্জের অভিযোগ, গ্রাহকদের ক্ষোভ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন: বিশ্ব বাস্তবতায় সভাপতির ঘোষিত ৬ অগ্রাধিকার ও বাস্তবায়নের চ্যালেঞ্জ রাসিক বিদ্যুৎ শাখার কর্মকর্তাদের সাথে প্রশাসক মাহফুজুর রহমান রিটনের মতবিনিময় ঠাকুরগাঁওয়ে সেন্ট মাদার তেরেজা স্কুলে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত পদ্মা নদীতে নৌকাডুবি: উদ্ধার ১০ বাংলাদেশিকে বিএসএফের হস্তান্তর মির্জাপুরে অটোরিকশা ছিনতাইয়ে বাধা দেওয়ায় চালককে কুপিয়ে জখম, হাসপাতালে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে তরুণ বাঘায় খাটের নিচে মিলল ২টি বিদেশি পিস্তল ও গুলি, নারী গ্রেপ্তার

আরো এক ধাপ এগিয়ে তাহেরপুর পৌরসভা , হোল্ডিং ও কর নেয়া হবে ব্যাংকিং পদ্ধতিতে

  • প্রকাশের সময় : বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫
  • ৩৩১ বার এই সংবাদটি পড়া হয়েছে

# রুস্তম আলী শায়ের, বাগমারা :  রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভায় ডিজিটাল পদ্ধতিতে হোল্ডিং ও কর আদায় অনুষ্ঠানের প্রধান অতিথি রাজশাহীর জেলা প্রশাসক মোছা: আফিয়া আক্তার আজ (২২ জানুয়ারী) সকাল ১১টায় তাহেরপুর পৌর মিলনায়তনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উক্ত অনুষ্ঠানের উদ্বোধন করেন ।

বাগমারা উপজেলার নির্বাহী অফিসার মাহাবুবুল ইসলামের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বাগমারা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান এবং বীর মুক্তিযোদ্ধা মোঃ রেজাউল হক, তাহেরপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক আঃ আলিম বাবু, দ্বীপনগর ডিগ্রী কলেজ অধ্যক্ষ ও তাহেরপুর পৌর জামায়াতের আমীর শহীদুজ্জামান মীর।

তাহেপুর পৌরসভার কর্মচারী আঃ ওয়াহেদের পরিচালনায়  বক্তব্য রাখেন বাগমারা উপজেলা প্রেসক্লাবে সভাপতি রাশেদুল হক ফিরোজ,  তাহেরপুর ফাজিল মাদ্রাসার সহকারী সুপার এস এম আকরাম আলী, তাহেরপুর জনতা ব্যাংক এর ব্যবস্থাপক মোঃ সেলিম, তাহেরপুর কলেজের অধ্যক্ষ মোঃ আঃ রশিদ।

উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, তাহেরপুর ডিগ্রী কলেজ সাবেক অধ্যক্ষ খাইরুল কবির ফেরদৌস , তাহেরপুর ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ মাহাবুবুর রহমান বুলু, ডা. ইয়াছিন, তাহেরপুর পৌরসভার ইন্জিনিয়ার জাহিদ হাসান সহ পৌরসভার কর্মকর্তা কর্মচারী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ স্থানীয় সাংবাদিকবৃন্দ প্রমুখ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট