1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
আরএমপি’র সিআরটি ও বোম ডিসপোজাল ইউনিটের ট্যাকটিকাল মেডিকেল কোর্সের শুভ উদ্বোধন - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
সর্বশেষ:
প্রবীণ শিক্ষক আবু সাঈদ মাস্টার আর নেই শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসবের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রাসিক প্রশাসক রিটন মহিষবাথান পূর্বপাড়া জামে মসজিদের উন্নয়ন কাজ ও ঈদগাহ পরিদর্শন শিবগঞ্জে পুলিশি অভিযানে অস্ত্রসহ দুই যুবক আটক: উদ্ধার পিস্তল, গুলি ও ম্যাগজিন নওগাঁর পত্নীতলায় নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিশাল বিক্ষোভ সমাবেশ সামন্তসেনা মাদ্রাসায় নবীন বরণ ও অবসরপ্রাপ্ত শিক্ষক সৈয়দ মিজানুর রহমানকে অশ্রুসিক্ত বিদায় নওগাঁর আত্রাইয়ে অস্থিতিশীলতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ বাংলাদেশের সাধারণ মানুষ কোনো অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না: ফজলুল হক মিলন এমপি ভোলায় পারিবারিক বিরোধে স্ত্রীকে এসিড নিক্ষেপ: স্বামী আটক এনসিপির ভোলা জেলার নতুন কমিটি ঘোষণার পরই সাংগঠনিক সম্পাদকের পদত্যাগ

আরএমপি’র সিআরটি ও বোম ডিসপোজাল ইউনিটের ট্যাকটিকাল মেডিকেল কোর্সের শুভ উদ্বোধন

  • প্রকাশের সময় : রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ৩০৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি: রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অধীন Crisis Response Team (CRT) ও Bomb Disposal Unit (BDU)-এর সদস্যদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ট্যাকটিকাল মেডিকেল প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে আরএমপি’র পিওএম কনফারেন্স রুমে আয়োজিত এই কোর্সটি বাস্তবায়িত হচ্ছে যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তরের (U.S. Department of State) আওতাধীন Anti-Terrorism Assistance (ATA) প্রোগ্রামের তত্ত্বাবধানে।

প্রধান অতিথি হিসেবে কোর্সটির উদ্বোধন করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম)  নাজমুল হাসান, পিপিএম। তিনি প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরে বলেন, “জটিল ও ঝুঁকিপূর্ণ অভিযানে ট্যাকটিকাল মেডিকেল স্কিল থাকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রশিক্ষণ সদস্যদের বাস্তব পরিস্থিতিতে দ্রুত ও কার্যকর সাড়া দিতে সহায়তা করবে।”

Open photo

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (ফোর্স) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, উপ-পুলিশ কমিশনার (সিটিটিসি-চলতি দায়িত্বে)  মো. গাজিউর রহমান, পিপিএম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সিটিটিসি অ্যান্ড এলআইসি)  মোহাম্মদ রকিবুল হাসান ইবনে রহমান এবং প্রশিক্ষক Mr. Richard Roman। কোর্সটিতে অংশগ্রহণকারী সদস্যদের মধ্যে থেকে নিরাপত্তা ও উদ্ধার কার্যক্রমে দ্রুত মেডিকেল সহায়তা প্রদান, আহত সহকর্মীদের জীবনরক্ষা এবং ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা অর্জনই মূল লক্ষ্য হিসেবে নির্ধারণ করা হয়েছে।

Open photo

উল্লেখ্য, ট্যাকটিকাল মেডিকেল প্রশিক্ষণ আধুনিক আইনশৃঙ্খলা বাহিনীর অপরিহার্য একটি অংশ হিসেবে বিবেচিত হয়ে থাকে এবং এটি আরএমপি’র চৌকস ইউনিটগুলোকে আরও সুসংহত ও প্রস্তুত করে তুলবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট