1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
আমেরিকান প্রবাসীর উদ্যোগে বাঘায় বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা, বৃক্ষরোপণ-বিতরণ - দৈনিক সবুজ নগর
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
সর্বশেষ:
প্রবীণ শিক্ষক আবু সাঈদ মাস্টার আর নেই শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসবের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রাসিক প্রশাসক রিটন মহিষবাথান পূর্বপাড়া জামে মসজিদের উন্নয়ন কাজ ও ঈদগাহ পরিদর্শন শিবগঞ্জে পুলিশি অভিযানে অস্ত্রসহ দুই যুবক আটক: উদ্ধার পিস্তল, গুলি ও ম্যাগজিন নওগাঁর পত্নীতলায় নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিশাল বিক্ষোভ সমাবেশ সামন্তসেনা মাদ্রাসায় নবীন বরণ ও অবসরপ্রাপ্ত শিক্ষক সৈয়দ মিজানুর রহমানকে অশ্রুসিক্ত বিদায় নওগাঁর আত্রাইয়ে অস্থিতিশীলতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ বাংলাদেশের সাধারণ মানুষ কোনো অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না: ফজলুল হক মিলন এমপি ভোলায় পারিবারিক বিরোধে স্ত্রীকে এসিড নিক্ষেপ: স্বামী আটক এনসিপির ভোলা জেলার নতুন কমিটি ঘোষণার পরই সাংগঠনিক সম্পাদকের পদত্যাগ

আমেরিকান প্রবাসীর উদ্যোগে বাঘায় বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা, বৃক্ষরোপণ-বিতরণ

  • প্রকাশের সময় : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৪২ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বিশেষ প্রতিনিধি: রাজশাহীর বাঘায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যেআলোচনা সভা ও ফলজ-ভেষজ বৃক্ষের চারা রোপন-বিতরন করা হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) উপজেলার বাজুবাঘা ইউনিয়নের চন্ডিপুর গ্রামের বাসিন্দা,সাবেক ছাত্র নেতা বিশিষ্ট সমাজ সেবক,আমেরিকান প্রবাসী আমিনুল ইসলাম মিঠুর উদ্যোগে এর আয়োজন করা হয়। বিকাল সোয়া ৫ টায় চন্ডিপুর বাজার সংলগ্ন মিঠুর নিজস্ব কার্যালয়ে আলোচনা সভা শেষে জনগনের মধ্যে ফলজ-ভেষজ বৃক্ষের পাঁচ শতাধিক চারা বিতরণ করা হয়।

এর আগে চন্ডিপুর বাজার মসজিদ প্রাঙ্গনে বৃক্ষ রোপন করা হয়। আলোচনা সভায়, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত দল বিএনপি তথা জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়া এবং তারুন্যের অহংকার তারেক রহমানের দিক নির্দেশনায় জনকল্যাণে কাজ করার আহ্বান জানানো হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন, ওয়ার্ড বিএনপির সভাপতি সাহাবাজ আলীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন- রাজশাহী জেলা যুবদলের সাবেক সহ সভাপতি জাহিদ হাসান। উপজেলা যুবদলের নেতা বজলুর রহমানের সঞ্চালনায় অন্যান্যোর মধ্যে বক্তব্য রাখেন-,মিঠুর পিতা (আবসরপ্রাপ্ত সেনা অফিসার) হামিদুল ইসলাম ওরফে হায়দার আলী, বিএনপির প্রবীণ নেতা আব্দুল লতিফ মিঞা, ছাত্র দলের নেতা ফারহান মাসুম, ফাহিম(অর্ক), যুবলের ওয়ার্ড নেতা জাহাঙ্গীর আলম প্রমুখ।

উপস্থিত ছিলেন, বিএনপি ও সহযোগী সংগঠনের স্থানীয়রা।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট