1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
আত্রাইয়ে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত - দৈনিক সবুজ নগর
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধ, বড় ভাইয়ের হাঁসুয়ার কোপে ছোট ভাই নিহত হরিপুরে জমজমাট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল, মাঠে উপস্থিত এডভোকেট সেলিম রেজা মাসুম রানীশংকৈলে ১৩৫ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার পোরশায় ট্রান্সফরমার পুড়ে যাওয়ার পর অতিরিক্ত বিদ্যুৎ বিল ও চার্জের অভিযোগ, গ্রাহকদের ক্ষোভ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন: বিশ্ব বাস্তবতায় সভাপতির ঘোষিত ৬ অগ্রাধিকার ও বাস্তবায়নের চ্যালেঞ্জ রাসিক বিদ্যুৎ শাখার কর্মকর্তাদের সাথে প্রশাসক মাহফুজুর রহমান রিটনের মতবিনিময় ঠাকুরগাঁওয়ে সেন্ট মাদার তেরেজা স্কুলে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত পদ্মা নদীতে নৌকাডুবি: উদ্ধার ১০ বাংলাদেশিকে বিএসএফের হস্তান্তর মির্জাপুরে অটোরিকশা ছিনতাইয়ে বাধা দেওয়ায় চালককে কুপিয়ে জখম, হাসপাতালে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে তরুণ বাঘায় খাটের নিচে মিলল ২টি বিদেশি পিস্তল ও গুলি, নারী গ্রেপ্তার

আত্রাইয়ে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ জুন, ২০২৬
  • ১১০ বার এই সংবাদটি পড়া হয়েছে
# পারভেজ গাদ্দাফী, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে তরুণ প্রজন্মের উদ্ভাবনী শক্তি বিকাশের লক্ষ্যে “স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচি” অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও গবেষণাভিত্তিক চিন্তাধারা বিকাশে আয়োজিত এ প্রদর্শনীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের নিজস্ব উদ্ভাবনী প্রকল্প ও ধারণা উপস্থাপন করেন।
শুক্রবার (১২ জুন) সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (ইইএসএস), এসইডিপি -এর উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য ও আত্রাই উপজেলা বিএনপির সভাপতি এস এম রেজাউল ইসলাম রেজু।
প্রধান অতিথির বক্তব্যে এমপি এস এম
রেজাউল ইসলাম রেজু বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামীর উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশের নির্মাতা। তাদের উদ্ভাবনী চিন্তা ও গবেষণার প্রতি আগ্রহ বাড়াতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রযুক্তিনির্ভর বিশ্বে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে নতুন নতুন উদ্ভাবনের মাধ্যমে নিজেদের সক্ষমতা প্রমাণ করতে হবে।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, বিজ্ঞান ও প্রযুক্তির এই অগ্রযাত্রায় উদ্ভাবনের কোনো বিকল্প নেই। আত্রাইয়ের শিক্ষার্থীদের মধ্যে যে সৃজনশীলতা ও মেধার পরিচয় পাওয়া গেছে, তা অত্যন্ত আশাব্যঞ্জক। উপজেলা প্রশাসন সবসময় গঠনমূলক ও উদ্ভাবনী উদ্যোগের পাশে থাকবে।
অভিভাবকের বক্তব্যে মো. আবু জহির বলেন, এ ধরনের বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী শিক্ষার্থীদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাঠ্যবইয়ের পাশাপাশি বাস্তবভিত্তিক জ্ঞান অর্জনের সুযোগ সৃষ্টি হয়। সন্তানদের সৃজনশীল চিন্তাশক্তি ও আত্মবিশ্বাস বাড়াতে এমন আয়োজন নিয়মিত হওয়া প্রয়োজন। এতে তারা প্রযুক্তিনির্ভর ভবিষ্যতের জন্য নিজেদের প্রস্তুত করতে পারবে। আমি আয়োজকদের এমন সময়োপযোগী উদ্যোগকে সাধুবাদ জানাই।
এ সময় উপস্থিত ছিলেন, আত্রাই থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল করিম, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল জলিল চকলেট, সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল মান্নান সরদারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী , অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সংবাদ কর্মী ।
প্রদর্শনী ঘুরে দেখে অতিথিবৃন্দ শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, গবেষণামূলক কাজ ও প্রযুক্তিনির্ভর প্রকল্পের ভূয়সী প্রশংসা করেন। অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা ভবিষ্যতে আরও বড় পরিসরে এমন আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট