1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ:
ভোলাহাটে বসতবাড়ীর ৪টি ঘর আগুনে সম্পূর্ণ ভস্মিভূত! ক্ষয়ক্ষতির পরিমান ৬ লক্ষাধিক গরু বাঁচাতে গিয়ে দগ্ধ গৃহবধূ, আর্থিক সহায়তা দিলেন এমপি- ইউএনও রাজশাহীতে যুবককে নির্যাতনে গ্রেপ্তার দু’জনের একজনকে থানা থেকেই জামিন কুষ্টিয়ায় সীমানায় যাওয়া বাঘা থানার ৬ মালিকের ১৭৬ গরু উদ্ধার করলো তিন থানার পুলিশ শিবগঞ্জে অগ্নিকান্ডে ভস্মিভূত একটি বাড়ি, ক্ষতি প্রায় ১৫লাখ টাকা শুরু হতে যাচ্ছে  চাঁপাইনবাবগঞ্জের স্বাদে ভরা আমের বাজার আত্রাইয়ে পেশার মর্যাদা রক্ষায় ওষুধ কোম্পানির প্রতিনিধিদের প্রতিবাদী মানববন্ধন সুন্দরবনে মধু সংগ্রহ করতে গিয়ে বাঘের আক্রমণে মৌয়াল আহত কালীগঞ্জে এগ্রো ফুড কোম্পানিতে র‍্যাব এর অভিযান: ২ লাখ টাকা জরিমানা, বিপুল মালামাল জব্দ, কারখানা সিলগালা  নিয়ামতপুরে  মাদক বিরোধী অভিযানে ২শ’ গ্রাম হেরোইনসহ ২ জন গ্রেফতার

আত্রাইয়ে মাঠজুড়ে সোনালী শীষে দোল খাচ্ছে কৃষকের স্বপ্ন 

  • প্রকাশের সময় : বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪
  • ১৮৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মোঃ ফিরোজ আহমেদ, আত্রাই প্রতিনিধি………………………………………….

আত্রাইয়ে মাঠজুড়ে সোনালী শীষে দোল খাচ্ছে কৃষকের স্বপ্ন বোরো ধানের প্রতি। নওগাঁর আত্রাই উপজেলার মাঠে মাঠে বোরো ধান পাকতে শুরু করেছে। বোরো ধানের সোনালী শীষে এখন দোল খাচ্ছে কৃষকের স্বপ্ন। পাকা ধান ঘরে উঠাতে খোলান প্রস্তুতিতে এখন ব্যস্ত সময় পার করছেন হাজার হাজার কৃষক।

কৃষি অফিসের তথ্যমতে এবার উপজেলার ৮ টি ইউনিয়নে প্রায় ১৮ হাজার হেক্টর জমিতে বোরো ধানের চাষ করা হয়েছে। ধান নির্ভরশীল এলাকা হিসেবে আত্রাইয়ের প্রধান আবাদই বোরো ধান। বিশেষ করে উপজেলার হাটকালুপাড়া, কালিকাপুর, মানিয়ারী, বিশা, ভোঁপাড়া, শাহাগোলা ও পাঁচুপুর ইউনিয়ন বোরো ধানের জন্য খ্যাত। এছাড়াও অন্যান্য ইউনিয়েনে বোরো ধানের চাষ হয়ে থাকে। এবারে লক্ষ্যমাত্রার চেয়ে অধিক জমিতে বোরো ধানের চাষ করা হয়েছে। ধান বোপনের শুরু থেকেই অনুকূল আবহাওয়া ও সঠিক পরিচর্যায় এবারের বোরো ধান মাঠে মাঠে দর্শনীয় হয়ে উঠেছে।

বেশ কিছু এলাকায় আগাম জাতের ধান পাকতেও শুরু করেছে। অধিকাংশ এলাকার মাঠ জুড়ে সোনালী রঙে রঙিন হয়ে উঠেছে বোরো ধানের শীষ। আর এ সোনালী শীষে দোল খাচ্ছে কৃষকের স্বপ্ন।

উপজেলার বান্দাইখাড়া গ্রামের কায়েস সরদার, নন্দনালী গ্রামের ওছিম উদ্দিন , হাটুরিয়া গ্রামের কালাম বলেন, আমাদের এলাকার প্রধান আবাদই বোরো ধান। বোরো ধানের মধ্যে জিরাসাইল ধানের আবাদ আমাদের এ এলাকাতে সর্বাধিক পরিমাণ জমিতে করা হয়েছে। কিছু কিছু জমিতে নতুন অন্য জাতের ধানের চাষও করা হয়েছে। শুরু থেকেই আবহাওয়া ভালো থাকায় ধানের শীষগুলো দর্শনীয় হয়ে উঠেছে। প্রাকৃতিক কোন দুর্যোগ না হলে এবারে বাম্পার ফলন হবে বলে আমরা আশাবাদি। কোন ধরণের দুর্যোগে যেন আমাদের এ আবাদ নষ্ট না হয় এ জন্য আমরা সব সময় আলাহ-বিল্লাহ করছি।

উপজেলা কৃষি অফিসার প্রসেনজিৎ তালুকদার বলেন, বোরো চাষে কৃষকরা যাতে প্রতারিত না হন এ জন্য শুরু থেকেই আমরা মাঠ পর্যায় তদারকি করেছি। বিশেষ করে বীজ, সার ও সেচ ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। এ ছাড়াও অল্প খরচে অধিক ফলনের জন্য আমরা কৃষকদের আধুনিক প্রযুক্তি ব্যবহারে উদ্বুদ্ধ করেছি। বিশেষ করে বোরো ধান বোপনের শুরু থেকেই আমাদের উপ-সহকারী কৃষি কর্মকর্তারা মাঠ পর্যায় কৃষকদের সার্বক্ষণিক পরামর্শ প্রদান করেছেন। এ জন্য এবারে উপজেলা জুড়ে বোরো ধানের অবস্থান খুবই ভাল।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট