1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ:
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নওগাঁর পোরশায় দুই তরুণের মর্মান্তিক মৃত্যু মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের মানোন্নয়নে সেমিনার ও চেক বিতরণ করলেন রাজশাহীর বিভাগীয় কমিশনার আমলযোগ্য অপরাধে পুলিশ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে যখন শ্যামনগরের ভেটখালী বিলে পানি নিষ্কাশন না হওয়ায় কৃষক দিশেহারা বিক্ষোভ সমাবেশে ইউএনওর বিরুদ্ধে অভিযোগ, বদলিতে সরকারি পাঁচ দপ্তরে পাঁচ চেয়ার শুন্য শ্যামপুর চিনিকলে জিয়া পরিষদের  বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬ এর শুভ উদ্বোধন  রাজশাহীতে পদ্মা নদীতে নৌকাডুবি: ঘটনাস্থল পরিদর্শন করলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রতিনিধি দল শিবিরের অভিযোগ: “ছাত্রলীগকে ফিরিয়ে আনতে ছাত্রদলের চক্রান্ত, রাবিতে দিনভর উত্তেজনা,আহত ৪ রাজশাহীর স্বার্থ ও অধিকার রক্ষায় এনসিপির মানববন্ধন রাজশাহী টার্ফ-এর সৌজন্যে অটিজম শিশুদের নিয়ে প্রকৃতির সান্নিধ্যে আনন্দ ভ্রমণ

আত্রাইয়ে মহান মে দিবস উপলক্ষে শোক র‍্যালি অনুষ্ঠিত 

  • প্রকাশের সময় : শুক্রবার, ১ মে, ২০২৬
  • ২১০ বার এই সংবাদটি পড়া হয়েছে
oplus_0
# পারভেজ গাদ্দাফী, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: “দুনিয়ার মজদুর এক হও” স্লোগানকে সামনে রেখে নওগাঁর আত্রাই উপজেলায় আন্তর্জাতিক শ্রমিক দিবস (মহান মে দিবস) ২০২৬ যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে। এ উপলক্ষে আত্রাই উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন এর উদ্যোগে আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনস্থ ইউনিয়ন কার্যালয়ে আলোচনা সভা, শোক র‍্যালি ও নবনির্বাচিত কমিটির পরিচিতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
১মে সকাল ৮ টায় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির সূচনা করা হয়। পরে একটি শোক র‍্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কার্যালয়ে এসে শেষ হয়। এরপর অতিথিবৃন্দের উপস্থিতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং নবনির্বাচিত কমিটির সদস্যদের পরিচিতি তুলে ধরা হয়। নতুন কমিটির সদস্যদের শপথ গ্রহণ ও ফুলের তোড়া দিয়ে বরণ করে নেয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও প্রধান উপদেষ্টা আত্রাই উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন মোঃ তসলিম উদ্দিন সাখিদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের আইন বিষয়ক উপদেষ্টা অ্যাডভোকেট শেখ মোঃ মাসুম , সাংগঠনিক সম্পাদক আবু বকর সিদ্দিক, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান সাগর, আত্রাই উপজেলা শ্রমিক দলের সভাপতি মোতালেব হোসেন, সাধারণ সম্পাদক কামাল হোসেন। উপদেষ্টা মোহাম্মদ ইমান আলী। প্রধান নির্বাচন কমিশনার সবুর খান, সহকারী নির্বাচন কমিশনার আজিজুর রহমান।
আত্রাই উপজেলা বণিক ও মালিক সমিতির সাধারণ সম্পাদক ও আত্রাই উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা উপদেষ্টা মোঃ মোরশেদ আলম পল্টুর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট ব্যবসায়ী, শ্রমিক নেতা ও বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ তসলিম উদ্দিন সাখিদার বলেন, মহান মে দিবস শ্রমিকদের অধিকার আদায়ের এক ঐতিহাসিক মাইলফলক। তিনি শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি আরও বলেন, দেশের উন্নয়নের মূল চালিকাশক্তি শ্রমজীবী মানুষ, তাই তাদের মর্যাদা ও অধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। সরকার শ্রমিকবান্ধব নীতি বাস্তবায়নে কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন। শেষে তিনি শ্রমিকদের কল্যাণে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।
সভাপতির সমাপনী বক্তব্যে সংগঠনের নব নির্বাচিত সভাপতি কাজী মাজেদুল ইসলাম মিমোর বলেন, মহান মে দিবস শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের এক ঐতিহাসিক দিন। শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
পরিশেষে উপস্থিত সকল অতিথি ও অংশগ্রহণকারীদের মাঝে আপ্যায়নের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়। শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা করি, বৈষম্যহীন সমাজ গড়ি—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ কর্মসূচি এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট