1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
আত্রাইয়ে বিএনপি‘র ৩১ দফা বাস্তবায়নে উঠান বৈঠক - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশে ব্যাপক রদবদল পুজোর আগেই উধাও হবে মেচেতা! জেনে নিন ত্বকের দাগছোপ মোছার আধুনিক থেরাপি নওগাঁর পত্নীতলায় দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে শ্রমিক দলের বিক্ষোভ সমাবেশ আড়ানি পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধ ও বৃক্ষরোপণ কর্মসূচির জোরদার বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের প্রয়াণে এমপি মিলনের শোক প্রকাশ খুলনা আর্ট একাডেমির ঐতিহ্য সংগ্রহশালা পরিদর্শনে ঝালকাঠির অতিথিরা স্থানীয় সরকার নির্বাচন নিয়ে পোরশায় বিএনপির আলোচনা সভা রূপসায় ভূমিদস্যু ও মামলাবাজদের কবল থেকে রক্ষা পেতে সেনা সদস্যের সংবাদ সম্মেলন রাসিকে জাতীয় নগর নীতি ও অন্তর্ভুক্তিমূলক নগর সেবা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন শিবগঞ্জে চুরি, ছিনতাই ও মাদক প্রতিরোধে আইন-শৃঙ্খলা কমিটির গুরুত্বপূর্ণ সভা

আত্রাইয়ে বিএনপি‘র ৩১ দফা বাস্তবায়নে উঠান বৈঠক

  • প্রকাশের সময় : শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ১৯৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মোঃ রাসাদুদ জামান , আত্রাই(নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে বিএনপি নেতা এসএম রেজাউল ইসলাম রেজুর নেতৃত্বে গণসংযোগ, পথসভা ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ জুলাই) বিকেলে মনিয়ারী ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ড বিএনপি, স্থানীয় নেতাকর্মী ও জনগণের সাথে মতবিনিময় করেন তিনি। বিএনপির কেন্দ্রঘোষিত ৩১ দফা রাষ্ট্র কাঠামো বাস্তবায়নের লক্ষ্যে এই আয়োজন করা হয়।

মনিয়ারী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ফারুক বখস্-এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আব্দুল লতিফের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ও আত্রাই উপজেলা বিএনপির সভাপতি এসএম রেজাউল ইসলাম রেজু।

তিনি বলেন, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশকে আবার গণতন্ত্র ও স্বচ্ছতার পথে ফিরিয়ে আনা হবে। আমরা যুবসমাজ, কৃষক ও শ্রমিকদের অধিকার রক্ষায় আপসহীন। রেজু আরও বলেন, বিএনপি সর্বদা জনগণের পাশে থেকে কাজ করে যাচ্ছে। সংবিধান ও গণতন্ত্রকে সম্মান করে শান্তিপূর্ণ রাজনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে জাতির সমৃদ্ধি অর্জনই আমাদের লক্ষ্য। এ সময় তিনি স্থানীয়দের সাথে বিএনপির উন্নয়ন ভিশন ও গণতান্ত্রিক অঙ্গীকার শেয়ার করেন।

গণসংযোগে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, আত্রাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো. কামরুল হাসান সাগর, সাবেক আহ্বায়ক মো. আব্দুল জলিল চকলেট।

এসময় উপস্থিত ছিলেন, যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. খোরশেদ আলম, জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক মো. আইয়ুব, ছাত্রদলের আহ্বায়ক মো. সাকিল আহমেদ, মনিয়ারা ইউপি চেয়ারম্যান মো. সম্রাট হোসেন, জিয়া সাইবারফোর্সের সভাপতি মো. আব্দুর রহমান সেন্টু ও শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. কামাল উদ্দিন প্রমুখ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট