1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
সর্বশেষ:
রাসিক প্রশাসকের সঙ্গে কোর্ট দলিল লেখক সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজস্ব বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময় শ্যামনগরে দীর্ঘদিন ধরে রাস্তা সংস্কার না করায় ক্ষুব্ধ এলাকাবাসী, সড়কে ধান রোপণ আত্রাইয়ে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, পোনা অবমুক্ত, আলোচনা ও পুরস্কার বিতরণ রেড ক্রিসেন্ট রাজশাহী সিটি ইউনিটের সঙ্গে আন্তর্জাতিক রেড ক্রস কমিটি হেড অব ডেলিগেশনের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় শিবগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৬-এর উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে ডিবি ও থানা পুলিশ  ৩১০ মোবাইল ও ৮৫০ পিস ইয়াবা সহ  ৭ জনকে আটক করেছে ভোলাহাটে ৩১০টি ভারতীয় চোরাই মোবাইলসহ ১ জন নারী গ্রেপ্তার মানুষের সেবায় কাজ করে যাচ্ছে মাস্তুল ফাউন্ডেশন:ভূমিমন্ত্রী বাঘায় কয়েলের আগুনে নিঃস্ব হলো তিন পরিবার, নগদ ১০ লাখ টাকা সহ আগুনে পুড়ে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি , পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা দিলেন এমপি ও ইউএনও

আত্রাইয়ে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, পোনা অবমুক্ত, আলোচনা ও পুরস্কার বিতরণ

  • প্রকাশের সময় : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ১৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

# পারভেজ গাদ্দাফী, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: “রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে ১৬ থেকে ১৮ আগস্ট পর্যন্ত তিন দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে রোববার (১৬ আগস্ট) র‍্যালি, পোনা মাছ অবমুক্ত, আলোচনা সভা ও সফল মৎস্য চাষীদের পুরস্কার বিতরণ করা হয়।

রোববার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য সড়ক র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ পুকুরে আনুষ্ঠানিকভাবে বিভিন্ন প্রজাতির পোনা মাছ অবমুক্ত করা হয়।

এরপর সকাল ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মাকসুদুর রহমান।

স্বাগত বক্তব্যে মো. মাকসুদুর রহমান বলেন, আত্রাইয়ে মৎস্যসম্পদের সম্ভাবনা অত্যন্ত সমৃদ্ধ। মৎস্য উৎপাদন বাড়ানোর পাশাপাশি আধুনিক ও বিজ্ঞানভিত্তিক চাষাবাদ সম্প্রসারণে মৎস্য বিভাগ মাঠপর্যায়ে কাজ করছে। আধুনিক প্রযুক্তি ও উন্নত চাষ পদ্ধতি অনুসরণ করলে মৎস্য চাষীরা উৎপাদন বাড়িয়ে আরও বেশি লাভবান ও স্বাবলম্বী হতে পারবেন।

সভাপতির বক্তব্যে ইউএনও মো. মনিরুজ্জামান বলেন, জাতীয় অর্থনীতি ও মানুষের প্রাণিজ আমিষের চাহিদা পূরণে মৎস্য খাতের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিরাপদ ও বিষমুক্ত মাছ উৎপাদনের পাশাপাশি নদী-নালা, খাল-বিল ও জলাশয়ের জীববৈচিত্র্য রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আত্রাই নদী ও স্থানীয় জলাশয়ের প্রাকৃতিক পরিবেশ রক্ষা এবং কারেন্ট জাল ও চায়না দুয়ারিসহ বিভিন্ন ধরনের অবৈধ জালের ব্যবহার বন্ধে প্রশাসনের অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।

আত্রাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন সাখিদার বলেন, মাছের পোনা দেশের সোনা। আত্রাই উত্তরাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ মৎস্য উৎপাদন ও সরবরাহের এলাকা। এ উপজেলার উৎপাদিত মাছ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হয়। বর্ষা মৌসুমে আত্রাই নদী ও জলাশয়গুলোতে বিপুলসংখ্যক মা মাছ ডিম ছাড়ে। এ সময় মাছের প্রজনন ও বংশবৃদ্ধি নির্বিঘ্ন রাখতে জেলেদের সচেতন হতে হবে এবং মা মাছ ও ছোট মাছ রক্ষায় প্রয়োজনীয় বিধিনিষেধ মেনে চলতে হবে।

তিনি আরও বলেন, কারেন্ট জাল, চায়না দুয়ারি, সুতি জালসহ বিভিন্ন অবৈধ ও ক্ষতিকর জাল ব্যবহার করে মাছ ধরলে শুধু মাছের উৎপাদনই কমে না, বরং জলজ জীববৈচিত্র্যও হুমকির মুখে পড়ে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য মৎস্যসম্পদ সংরক্ষণ করতে হলে সবাইকে সম্মিলিতভাবে এসব অবৈধ জালের ব্যবহার বন্ধ করতে হবে। পাশাপাশি মাছের অভয়াশ্রম রক্ষা, দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ এবং পরিকল্পিতভাবে মাছ চাষে মৎস্য চাষী ও জেলেদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবু আনাছসহ সংশ্লিষ্টরা।

এ সময় উপস্থিত ছিলেন, আত্রাই উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল জলিল চকলেট, যুগ্ম সম্পাদক মো. আব্দুল মান্নান সরদার, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. খোরশেদ আলম, স্থানীয় সরকারি দপ্তরের কর্মকর্তারা, মৎস্যজীবী, মৎস্য চাষী, উদ্যোক্তা ও গণমাধ্যমকর্মীরা।

আলোচনা সভা শেষে মৎস্য উৎপাদনে বিশেষ অবদান রাখা উপজেলার সফল মৎস্য চাষী ও উদ্যোক্তাদের মাঝে বিশেষ মৎস্য পুরস্কার তুলে দেওয়া হয়। জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আগামী ১৮ আগস্ট পর্যন্ত বিভিন্ন সচেতনতামূলক ও মৎস্যসম্পদ উন্নয়নমূলক কর্মসূচি পালিত হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট