1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
সর্বশেষ:
রানীশংকৈলে লুমিনাস গ্রুপের কৃষক সম্মেলন অনুষ্ঠিত শিবগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক অফিসারের বিরুদ্ধে নানা অনিয়ম দূর্নীতি ও অসদাচরণের অভিযোগ গোদাগাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ ভোলা জেলা পুলিশ লাইনে আধুনিকায়িত শীতাতপ নিয়ন্ত্রিত মেসের শুভ উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুই নদীতে ডুবে তিনজন নিখোঁজ, ৫ ঘণ্টা পর স্কুলশিক্ষার্থীর মরদেহ উদ্ধার তানোরের চান্দুরিয়া ইউনিয়ন বাল্যবিবাহ ও শিশুশ্রমমুক্ত ঘোষণা, সচেতনতা ধরে রাখার আহ্বান পাগলি মায়ের ওরস ও মেলা দিয়ে শেষ হলো ১০ মহরম” হিল্লা বিবাহ: অপব্যাখ্যা ও প্রকৃত ইসলামী বিধানের আলোকে একটি বিশদ পর্যালোচনা রাজশাহীতে ‘Run for Padma (Save The Ganges)’ উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত শিবগঞ্জে গৃহপরিচালিকা নয়নী হত্যার নেপথ্যে : মামলা ও ময়নাতদন্তের রিপোর্ট নিয়ে ছিনিমিনি, নায্য বিচার পেতে পাশে দাঁড়াল মানবাধিকার সংস্থা

আত্রাইয়ে চীনা বাদামের এবারে বাম্পার ফলন

  • প্রকাশের সময় : রবিবার, ২২ জুন, ২০২৫
  • ২৩০ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ ফিরোজ আহমেদ আত্রাই প্রতিনিধিঃ আত্রাইয়ে চীনা বাদামের এবারে বাম্পার ফলন হয়েছে। নওগাঁর আত্রাইয়ে পুষ্টিকর চিনাবাদাম যেন এখন কৃষকদের গোপন রত্ন। বাদাম ক্ষেতের দিকে তাকিয়ে স্বপ্ন বুনছেন কৃষকরা, দিগন্তজোড়া সারিবদ্ধ সবুজ বাদাম ক্ষেত দেখে যেন নয়ন জুড়িয়ে যায়। এবছর ফলন ভালো হওয়ার কৃষকদের চোখে মুখে ফুটে উঠছে আশার প্রদীপ।কৃষি বিভাগের তথ্যমতে এবছর আত্রাই উপজেলার বিভি্ন্ন উঞ্চলে চিনাবাদামের আবাদ হয়েছে।এরমধ্যে উল্লেখযোগ্য জাত বিনা চিনাবাদাম ৬,বিনা চিনা বাদাম ৮,এবং বারি চীনা বাদাম ৮ আবাদ বেশি হয়েছে।

চীনা বাদামের আবাদ বৃদ্ধির লক্ষ্যে রবি ২০২৪-২৫মৌসুমে প্রণোদনার আওতায় কৃষি বিভাগ হতে কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

উপজেলা কৃষি অফিসার বলেন, এবছর অনুকূল আবহাওয়ার কারণে ফলন ভালো হয়েছে যা হেক্টর প্রতি প্রায় ১.৯ মেট্রিক টন। এবছর ভালো ফলন হওয়ায় আগামী মৌসুমে চিনাবাদামের আবাদ আরো বৃদ্ধি পাবে বলে প্রত্যাশা করছি।

সরেজমিনে উপজেলার হাটকালুপাড়া ইউনিয়ন, বড়কালকাপুড়,আহসানগন্জ, ভুঁপাড়া,সাহাগোলা, ইউনিয়ন ঘুরে দেখা যায় তীব্র রোদ ও গরম উপেক্ষা করে বাদাম তুলতে ব্যস্ত সময় পার করছেন এইসব অঞ্চলের কৃষকেরা। বিশাল অঞ্চল জুড়ে সারি সারি চীনা বাদাম ক্ষেত দেখে মন জুড়িয়ে যায়।

কথা হয় নন্দনালী গ্রামের বাদাম চাষি আফজাল হোসেন এর সাথে,তিনি বলেন বাদাম চাষে বাড়তি কোন কীটনাশক বা যত্নের প্রয়োজন হয়না,আমি এবার ২বিঘা জমিতে বাদাম চাষ করেছি ফলনও ভালো হয়েছে আশা করি এবার বাজার দর ভালো পাবো।

একই এলাকার বাদাম চাষি আসলাম উদ্দিন বলেন, আমাদের চরের বেলে মাটিতে রবি মৌসুমে অন্যান্য ফসলের তুলনায় বাদামের ফলন ভালো হয়।

অন্যান্য ফসলের চেয়ে চীনা বাদাম চাষে খরচ ও পরিশ্রম কম।তাছাড়া বাদাম এমন একটি ফসল যার চাহিদা থাকে প্রায় সারা বছরই এছাড়াও বাদাম বিক্রয় করতে কোন চিন্তা করতে হয়না।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট