1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
 আত্রাইয়ের কৃষকরা খুশি, পাটের দাম ন্যায্য পাওয়ায় - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
এমপি মিজানুর রহমানের নির্দেশনায় নাচোলে জরাজীর্ণ সড়ক পরিদর্শন, দ্রুত সংস্কারের আশ্বাস বাগমারায় ইজারা নেওয়া পুকুর দখল ও মাছ চুরির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি ঋণখেলাপির তালিকা থেকে সাবেক এমপি সিরাজুল ইসলাম মোল্লার নাম বাদ দেওয়ার নির্দেশ মির্জাপুরে দুর্গা প্রতিমা ভাঙচুর, হিন্দু সম্প্রদায়ের মধ্যে তীব্র ক্ষোভ ও আতঙ্ক মির্জাপুরের হাটুভাঙ্গায় টোল আদায় বন্ধের দাবি, চরম ক্ষোভে স্থানীয় ও পথচারীরা রাসিকের অবসরপ্রাপ্ত কর্মচারীদের হাতে আনুতোষিকের চেক তুলে দিলেন প্রশাসক রাজশাহীর চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার শিক্ষার্থীদের মেধার মূল্যায়ন না করলে আন্দোলন তীব্র হবে: রাকসু ভিপি কুষ্টিয়ার দৌলতপুরে অ্যানথ্রাক্সের প্রাদুর্ভাব: দুই মাসে ৫৪ জন সংক্রামিত, ঝুঁকিতে গবাদিপশু ও মানুষ শিবগঞ্জে পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীদের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর, গ্রেপ্তার ১

 আত্রাইয়ের কৃষকরা খুশি, পাটের দাম ন্যায্য পাওয়ায়

  • প্রকাশের সময় : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ২২৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ ফিরোজ আহমেদ বিশেষ প্রতিনিধিঃ  নওগাঁর আত্রাই উপজেলায় উৎপাদিত পাট এখন রপ্তানি হচ্ছে দেশের বিভিন্ন জেলায়। অনাবৃষ্টির কারণে পাট জাগ দিতে ভোগান্তি পোহাতে হলেও এবার উৎপাদন ভালো হওয়ায় এবং ন্যায্য মূল্য পেয়ে খুশি পাটচাষিরা।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে আত্রাইয়ে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে পাট চাষ হয়েছে। অন্য বছরের তুলনায় এবার পাটের দামও বেশি হওয়ায় কৃষকদের মুখে ফুটেছে হাসি। উপজেলার বিভিন্ন হাটে ঘুরে দেখা গেছে, বর্তমানে ভালো মানের পাটের দাম মণপ্রতি ৩ হাজার ২০০ টাকা এবং নিম্নমানের পাটের দাম ২ হাজার ৫০০ থেকে ২ হাজার ৮০০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। ফলে ন্যায্য মূল্য পেয়ে কৃষকদের মধ্যে পাট চাষে আগ্রহ বাড়ছে।

ভবানীপুর গ্রামের কৃষক আব্দুর রহমান বলেন, “এবার পাটের ফলন ভালো হয়েছে এবং দামও বেশ ভালো। তাই লোকসানের ভয় নেই।” খনজোর গ্রামের কৃষক টিপু সুলতান জানান, “শুরুর দিকে বৃষ্টি না হওয়ায় দুশ্চিন্তা ছিল, তবে পরে বৃষ্টি হওয়ায় ফলন ভালো হয়েছে। আগামী বছর আরও বেশি জমিতে পাট চাষ করার পরিকল্পনা করছি।”

আহসানগঞ্জ হাটে সিরাজগঞ্জ থেকে পাট কিনতে আসা ব্যবসায়ী তরিকুল আলম বলেন, “আমরা নিয়মিত এখান থেকে পাট কিনি। এবার গত বছরের তুলনায় দাম কিছুটা বেশি, তবে মানও ভালো।”

উপজেলা কৃষি কর্মকর্তা জানান, “গত বছরের তুলনায় এবার পাটের ফলন ও দাম—দু’টিই বেশি। কৃষকরা ন্যায্য মূল্য পেলে আগামী মৌসুমে পাট চাষে আরও আগ্রহী হবে।”

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট