1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
আড়ানী পৌরসভার রুস্তমপুর হাট ও বাজার পুনঃ ইজারা প্রদান - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
এমপি মিজানুর রহমানের নির্দেশনায় নাচোলে জরাজীর্ণ সড়ক পরিদর্শন, দ্রুত সংস্কারের আশ্বাস বাগমারায় ইজারা নেওয়া পুকুর দখল ও মাছ চুরির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি ঋণখেলাপির তালিকা থেকে সাবেক এমপি সিরাজুল ইসলাম মোল্লার নাম বাদ দেওয়ার নির্দেশ মির্জাপুরে দুর্গা প্রতিমা ভাঙচুর, হিন্দু সম্প্রদায়ের মধ্যে তীব্র ক্ষোভ ও আতঙ্ক মির্জাপুরের হাটুভাঙ্গায় টোল আদায় বন্ধের দাবি, চরম ক্ষোভে স্থানীয় ও পথচারীরা রাসিকের অবসরপ্রাপ্ত কর্মচারীদের হাতে আনুতোষিকের চেক তুলে দিলেন প্রশাসক রাজশাহীর চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার শিক্ষার্থীদের মেধার মূল্যায়ন না করলে আন্দোলন তীব্র হবে: রাকসু ভিপি কুষ্টিয়ার দৌলতপুরে অ্যানথ্রাক্সের প্রাদুর্ভাব: দুই মাসে ৫৪ জন সংক্রামিত, ঝুঁকিতে গবাদিপশু ও মানুষ শিবগঞ্জে পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীদের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর, গ্রেপ্তার ১

আড়ানী পৌরসভার রুস্তমপুর হাট ও বাজার পুনঃ ইজারা প্রদান

  • প্রকাশের সময় : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
  • ২১৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বিশেষ প্রতিনিধি : রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভার রুস্তমপুর হাট ও বাজার শর্ত সাপেক্ষে অস্থায়ী ভিত্তিতে খন্ড কালীন পুনঃ ইজারা দেওয়া হয়েছে। উন্মুক্ত ডাকের মাধ্যমে চলতি বছরের ৪ডিসেম্বর হতে ৩১ ডিসেম্বর পর্যন্ত ইজারা দেওয়া হয়। এতে ৫৪জন অংশ নেন। এর মধ্যে সবোর্”চ ডাকদাতা ছিলেন গোচর গ্রামের মহিদুল ইসলাম। ভ্যাট ছাড়া ৩লাখ ৩০হাজার টাকা ডাক দেন মহিদুল ইসলাম। পরে ভ্যাট ও আয়করসহ ৪লাখ ১২ হাজার টাকায় তাকে ইজারা প্রদান করা হয়।

আড়ানী পৌরসভার সহকারী প্রকৌশলী সোহেল রানা জানান, ডাকের সমুদয় মূল্যে ১দিনের মধ্যে পরিশোধ করতে হবে। সোমবার (২ নভেম্বর) সকাল ১১ টায় পৌরসভা সংলগ্ন কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আড়ানী পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভুমি) সাবিহা সুলতানা ডলির সভাপতিত্বে পৌর সভার রুস্তমপুর হাট ও বাজার খন্ড কালীন শর্ত সাপেক্ষে অস্থায়ী ভিত্তিতে পুনঃ ইজারা দেওয়া হয়েছে।

উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার শফিউল্লাহ সুলতান,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আফম হাসান,সমবায় অফিসার আব্দুল মকিম,বাঘা পৌর বিএনপির সাধারন সম্পাদক তফিকুল ইসলাম,সাবেক সাধারন সম্পাদক সুরুজ্জামান, সাংবাদিক আব্দুল লতিফ মিঞা (সমকাল) ফজলুর রহমান মুক্তা (ইনকিলাব) আড়ানী পৌরসভার হিসাব রক্ষক শহিদুল ইসলাম সহ পৌর সভার কর্মকর্তা-কর্মচারি।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট