1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
আজও উন্নয়নের ছোঁয়া পায়নি বাঘা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের চলাচলের রাস্তাটি - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশে ব্যাপক রদবদল পুজোর আগেই উধাও হবে মেচেতা! জেনে নিন ত্বকের দাগছোপ মোছার আধুনিক থেরাপি নওগাঁর পত্নীতলায় দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে শ্রমিক দলের বিক্ষোভ সমাবেশ আড়ানি পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধ ও বৃক্ষরোপণ কর্মসূচির জোরদার বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের প্রয়াণে এমপি মিলনের শোক প্রকাশ খুলনা আর্ট একাডেমির ঐতিহ্য সংগ্রহশালা পরিদর্শনে ঝালকাঠির অতিথিরা স্থানীয় সরকার নির্বাচন নিয়ে পোরশায় বিএনপির আলোচনা সভা রূপসায় ভূমিদস্যু ও মামলাবাজদের কবল থেকে রক্ষা পেতে সেনা সদস্যের সংবাদ সম্মেলন রাসিকে জাতীয় নগর নীতি ও অন্তর্ভুক্তিমূলক নগর সেবা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন শিবগঞ্জে চুরি, ছিনতাই ও মাদক প্রতিরোধে আইন-শৃঙ্খলা কমিটির গুরুত্বপূর্ণ সভা

আজও উন্নয়নের ছোঁয়া পায়নি বাঘা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের চলাচলের রাস্তাটি

  • প্রকাশের সময় : সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ২১৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বিশেষ প্রতিনিধি: বাঘা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বানিয়াপাড়া গ্রামের ৫০০ মিটার রাস্তাটি যেন উন্নয়ন থেকে বিচ্ছিন্ন । বছরের পর বছর কেটে গেলেও এখনও আধুনিক যোগাযোগ ব্যবস্থার স্বস্তি মেলেনি গ্রামের ২০টি পরিবারের চলাচলের একমাত্র রাস্তাটি।

বিশেষ করে বর্ষা মৌসুমে কাদায় ভরে যায় গ্রামটির যাতায়াতের একমাত্র প্রধান রাস্তাটি। হেঁটে চলাও হয়ে ওঠে দুর্বিষহ। ইউনিয়ন থেকে হয়েছে প্রথম শ্রেণীর পৌরসভা। তবুও হয়নি যাতায়াতের পাঁকা রাস্তা।

সোমবার (০৭-০৭-২০২৫)সরেজমিনে গিয়ে দেখা যায়, বাঘা – লালপুর মহাসড়কের উত্তরে বানিয়াপাড়া গ্রামের কাসেমের বাড়ি। তার বাড়ির পূর্ব পাশ দিয়ে উত্তরে যাতায়াতের রাস্তা। সরকারী নকশা অনুযায়ী কাসেমের বাড়ি থেকে উত্তরে নবাব আলীর বাঁশঝাড় পর্যন্ত সরকারি রাস্তাটির দৈর্ঘ্য প্রায় ৫০০ মিটার। রাস্তার শেষ প্রান্তে বসবাস করে ওই গ্রামের ২০টি পরিবার। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় কাঁচা রাস্তাটি এখন চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। বিশেষ করে বর্ষায় সামান্য বৃষ্টিতেই রাস্তাটি রূপ নেয় কর্দমাক্ত এক জলাভূমিতে। ফলে স্কুলে যাওয়া শিশু, অসুস্থ মানুষ, এমনকি দাফনের জন্য লাশ বহনেও নাভিশ্বাস ওঠে সেখানে বসবাসকারি মানুষের।

Open photo

স্থানীয় বাসিন্দা জালাল উদ্দীন বলেন, আগে ছিলাম ইউনিয়নের অন্তর্ভক্ত। বর্তমানে বাস করছি প্রথম শ্রেণীর পৌরসভায়। তবুও রাস্তার কোনো উন্নয়ন হয়নি। বর্ষায় হাঁটাও যায় না, পিচলে পড়ে গিয়ে অনেকেই আহত হন। পৌরসভার নির্বাচিত মেয়র, ওয়ার্ডের জনপ্রতিনিধিদের বলেও কোন কাজ হয়নি।

একই হতাশা ব্যক্ত করেন গ্রামের ইদ্রিশ আলী ইদু বলেন, সরকার পরিবর্তন হলেও রাস্তাটির কোন সংস্কার অথবা পাঁকাকরণ হয়নি। কেউ তাদের খোঁজ নেয়নি। কতবার বলেছি, কেউ শুনেই না। আর কতকাল দুর্ভোগ পোহাতে হবে? গ্রামের বিদ্যুত আলী বলেন, জীবনের প্রয়োজনে প্রতিদিনই তাদের এই পথ দিয়েই যাতায়াত করতে হয়—বাজার, স্কুল, চিকিৎসা কিংবা জরুরি প্রয়োজনে। অথচ বছরের পর বছর ধরে অবহেলায় পড়ে আছে রাস্তাটি। তাদের দাবি গ্রামবাসির যাতায়াতের একমাত্র রাস্তাটি পাকা করণ হলে ২০ পরিবারের দুর্ভোগ লাঘব হবে।

বাঘা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও বাঘা পৌর প্রশাসক শাম্মী আক্তার বলেন, যেহেতু আমি এ ব্যাপারে অবগত ছিলাম না। গ্রামবাসী যদি আমাকে সরাসরি জানায়, তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট