1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
আগুন: সাঘাটায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে অগ্নিকান্ডে চারটি দোকান পুড়ে ছাই, ক্ষতিগ্রস্ত ৩০ লাখার টাকার - দৈনিক সবুজ নগর
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
সর্বশেষ:
রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, তীব্র নিন্দা ও প্রতিবাদ শ্যামনগরে জলবায়ু ও পরিবেশ সচেতনতায় রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত ভোলায় নতুন গ্যাসকূপের সন্ধান: দৈনিক ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের সম্ভাবনা চাঁপাইনবাবগঞ্জে শিশু ধর্ষণচেষ্টা মামলায় কারাদণ্ড: দপ্তরি মাসুদের ৮ বছরের সাজা শিবগঞ্জ উপজেলা প্রেসক্লাব নির্বাচন: সভাপতি মামুন, সাধারণ সম্পাদক শরিফুল নির্বাচিত খুলনায় বিভাগীয় বইমেলা উপলক্ষে ‘মানবতাবাদ এবং বিশ্বশান্তি’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জন: ভিয়েতনামে ১৪ দেশের মধ্যে দারুণ সাফল্য বাগমারায় সার সংকট নিরসনে উপসহকারী কৃষি কর্মকর্তা ও ডিলারদের সাথে মতবিনিময় সভা রূপসায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত রাজশাহীতে বিএসটিআই’র অভিযানে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রেতাকে ১০ হাজার টাকা জরিমানা

আগুন: সাঘাটায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে অগ্নিকান্ডে চারটি দোকান পুড়ে ছাই, ক্ষতিগ্রস্ত ৩০ লাখার টাকার

  • প্রকাশের সময় : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ২১৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ গাইবান্ধা প্রতিনিধি:                                                                                 গাইবান্ধার সাঘাটা উপজেলার কচুয়া হাট বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ২৯ এপ্রিল রাত আনুমানিক ১টার দিকে শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুনে চারটি দোকান সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে। এতে আনুমানিক ৩০ লক্ষ টাকার সম্পদ নষ্ট হয়েছে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় সাঘাটার বোনারপাড়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট। দীর্ঘ প্রচেষ্টার পর তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে রয়েছে শফিকুল ইসলামের ইলেকট্রনিক্স, উজ্জ্বল মিয়ার টাইলস ও কম্পিউটার সামগ্রীর দোকানসহ একটি ফলের দোকান, ও মনোহারি দোকান।

দোকানগুলোর মালিক ও স্থানীয় ব্যবসায়ীদের দাবি, অগ্নিকাণ্ডে মোট আনুমানিক ৩০ লক্ষ টাকার সম্পদ নষ্ট হয়েছে।

এ ঘটনায় সাঘাটা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দ্রুত সহযোগিতা ও ক্ষতিপূরণ দাবি করেছেন। স্থানীয় প্রশাসন ঘটনার তদন্ত ও সহযোগিতার আশ্বাস দিয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট