1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
সর্বশেষ:
ফ্যামিলি কার্ড সবাই পাবে-বাঘায় জাতীয় মৎস্য পক্ষ অনুষ্ঠানে এমপি চাঁদ ‎মির্জাপুর দেওহাটা আলহাজ্ব জোনাব আলী বহুমুখী উচ্চ বিদ্যালয় আয়োজিত আন্ত: শ্রেণি ফুটবল ও হ্যান্ডবল টুর্নামেন্ট অনুষ্ঠিত রাসিক প্রশাসকের সঙ্গে কোর্ট দলিল লেখক সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজস্ব বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময় শ্যামনগরে দীর্ঘদিন ধরে রাস্তা সংস্কার না করায় ক্ষুব্ধ এলাকাবাসী, সড়কে ধান রোপণ আত্রাইয়ে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, পোনা অবমুক্ত, আলোচনা ও পুরস্কার বিতরণ রেড ক্রিসেন্ট রাজশাহী সিটি ইউনিটের সঙ্গে আন্তর্জাতিক রেড ক্রস কমিটি হেড অব ডেলিগেশনের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় শিবগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৬-এর উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে ডিবি ও থানা পুলিশ  ৩১০ মোবাইল ও ৮৫০ পিস ইয়াবা সহ  ৭ জনকে আটক করেছে ভোলাহাটে ৩১০টি ভারতীয় চোরাই মোবাইলসহ ১ জন নারী গ্রেপ্তার

আগাম ফুলকপি –বাঁধাকপি চাষে সুদিন ফিরছে আত্রাইয়ের কৃষকের

  • প্রকাশের সময় : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
  • ১৮১ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ এ কেএমকামাল উদ্দিন টগর, নওগাঁ প্রতিনিধিঃ শীতকালীন সবজি অল্প সময়ে উৎপাদন করে অধিক লাভজনক হওয়িায় দিন দিন এটি চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের। এতে সুদিন ফিরেছে অনেক কৃষকের। এই ফুলকপির চাহিদা ও বাজার দুটোই ভাল থাকার কারণে এর চাষ প্রতি বছরই বাড়ছে। এতে আত্রাইয়ের কৃষকও লাভবান হচ্ছেন।

বাজারে আসা ফুলকপি-বাঁধাকপি নভেম্বর মাসে ব্যাপক চাহিদা থাকায় আশানুরুপ দামে বিক্রি হওয়ায় পুঁজির পাশাপাশি দ্বিগুন লাভের আশা করেন কৃষক। তাই স্থানীয় বাজারের চাহিদা পূরণ করে দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হচ্ছে এটি। ভালো দামের আশায় এবার নভেম্বরের আগেই অক্টোবরর শেষে বাজারে পাওয়া গেছে আগাম জাতের ফুলকপি-বাঁধাকপি। বাজারে চাহিদা থাকায় অল্প সময়ে অধিক লাভ হওয়ায় খুশি আত্রাইয়ের কৃষক। এত অনেকেই স্বাবলম্বী হচ্ছেন।

শীতের আগাম সবজি বাজারে কে আগে নিতে পারবে সেই প্রতিয়োগিতা শুরু হয়েছে ফসলের মাঠে। আত্রাই পাঁচুপুর ইউনিয়নের গুড়নইগ্রাম শাক সবজির গ্রাম নামে পরিচিত। এই গ্রামের শতকরা ৯০ জনই কৃষক।গুড়নই গ্রামে আগাম শীতকালীন মূলা, ফুলকপি, বাঁধাকপি,সিম, টমেটো,লালশাক,পালং,পুইশাক,লাফাশাক,বরবটিসহ এলাকার কৃষকেরা বাজারে তাদের সবজি বিক্রি করছেন। নওগাঁর আত্রাইয়ে এখন ফুলকপির মৌসুম অর্থাৎ শীত মৌসুমের প্রধান সবজি ফুলকপি-বাঁধাকপি।

আত্রাইয়ের সাহেবগন্জ বাজার এলাকার কৃষক বাবু মিয়া বলেন, প্রতিবছর আগাম জাতের ফুলকপি ও বাঁধাকপি আবাদ করছি। আগাম সবজি চাষ করা কষ্টসাধ্য হলেও দ্বিগুন লাভ হয়। এবার চারার দাম বেশি হওয়ায় উৎপাদনে প্রতিবিঘা জমিতে ২৫ থেকে ৩০ হাজার টাকা খরচ হয়েছে। বিঘায় সবজি চাষের খরচ বাদ দিলে বিঘা প্রতি এক লক্ষ টাকার বেশি লাভ হয়।

গুড়নই গ্রামের কৃষক মোঃ ইসাহাক আলী বলেন, প্রতিবছর তিনি আগাম জাতের সবজি চাষ করে লাভবান হচ্ছেন।আগাম ফুলকপি চাষ করে একই গ্রামের গ্রামের কৃষক মোঃ মোস্তফা, মোঃ সাইফুল ইসলামের ভাগ্যের চাকা ঘুরেছে। বাজারে ভালো দাম এবং ভালো ফলনে আগাম ফুলকপি চাষ করে ব্যাপক লাভবান হয়েছেন তারা।

গুড়নই গ্রামের কৃষক জাহাঙ্গীর বিশ্বাস মিঠু জানান, স্থানীয় কৃষি খামার মালিক হতে ফুলকপি জাত-মার্বেল ও আলি স্পেশাল বীজ সংগ্রহ করে ৫ বিঘা জমি চাষ করি। চারা রোপনের ৪৫-৫০ দিন পর থেকে খেতের ফুলকপি-বাঁধাকপি বিক্রি শুরু করেছি।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট