1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
সর্বশেষ:
রাজশাহীর বালিয়াপুকুরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু রাজশাহীর পুঠিয়ায় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে দুই ভাই নিহত আত্রাইয়ে রেললাইনের পাশে কলেজ শিক্ষকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের শিবগঞ্জে বিজিবির অভিযানে বিপুল পরিমান মাদক সহ আটক  ২   বাঘায় বীর মুক্তিযোদ্ধা ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) গিয়াস উদ্দিনের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত তানোরে পৈত্রিক জমি দখলচেষ্টার অভিযোগ, দুই পক্ষের মধ্যে চরম উত্তেজনা শহীদ জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শ্যামনগরে জলবায়ু ঝুঁকি মোকাবিলায় কেয়ার প্রকল্পের অবহিতকরণ সভা বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজশাহীর তানোরে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের বৃক্ষরোপণ কর্মসূচি ও কমিউনিটি পুলিশিং সভা 

হুমায়ূন রেজা উচ্চবিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা সংবর্ধণা জানালো পাবিপ্রবি’র ভিসিকে

  • প্রকাশের সময় : রবিবার, ৩১ মে, ২০২৬
  • ১২৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; module: j; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Hdr; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 185.58784; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

৥ মোহা: সফিকুল ইসলাম, শিবগঞ্জ(চাঁপাইনবাবগঞ্জ)সংবাদদাতা: চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নাধীন  হুমায়ুন রেজা উচ্চবিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ড. আবুল হাসনাত মো: শামীম  পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর  নিয়োগ প্রাপ্ত হওয়ায় বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে  সংবর্ধণা দেয়া  হয়েছে।

রবিবার সকাল ১০টায় হুমায়ুন রেজা উচ্চবিদ্যালয় প্রাঙ্গনে  ১৯৯১-১৯৯৫ সাল পর্যন্ত  এস এসসি ব্যাচের আয়োজনে সংবর্ধণা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন  অত্র বিদ্যা লয়ের সাবেক প্রধান শিক্ষক মো: আনোয়ারুল ইসলাম। সাবেক শিক্ষার্থী ও বাসসের চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি শরিফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পাবনা বিজ্ঞান ও  প্রয ুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর  ড. আবুল হাসনাত মো:শামীম বলেন, যে ব্যক্তি পিতা মাতা ও শিক্ষা গুরুজনকে শ্রদ্ধা ও সম্মান দিতে জানে না সে কোন দিনই আত্মমর্যদা ও সম্মাানের সাথে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে না। তাই আমরা যেখানে যে অবস্থায় থাকি না কেন অবশ্যই পিতা-মাতা ও শিক্ষা গুরুজনকে শ্রদ্ধা ও সম্মানের সাথে স্মরণ করবো। আমাদের  জীবনের সাফল্যের চাবিকাঠি হলো তাদের দোয়া।

Open photo

তিনি আরো বলেন হুমায়ুন রেজা উচ্চবিদ্যালয় সহ আমার এলাকার কল্যানের জন্য সর্বদা  চেষ্টা করবো ইনশাল্লাহ। তার বক্তব্যের পর বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম,সাবেক সহাকারী শিক্ষক মো: নাজিম উদ্দিন ও সাবেক সহকারী শিক্ষক বজলার রহমান স্মৃতিচারণ বক্তব্য দেন।

Open photo

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও খুলনা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক সাদিকুল ইসলাম  কার্জন। সাবেক শিক্ষার্থী আব্দুল সালাম ও অত্র বিদ্যালয়ের অফিস সহকারী  (করনিক) মো: ম্ইন উদ্দিন। অনুষ্ঠানের শুরুতেই ড. আবুল হাসনাত মো: শামীমকে ফুলেল শুভেচ্ছা  ও ক্রেস্ট উপহার দেয়া হয়। অনুষ্ঠানে ১৯৯১-১৯৯৫ ব্যাচের শতাধিক সাবেক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট