1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
শিবগঞ্জে কাঁকড়া ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আম ব্যবসায়ী নিহত - দৈনিক সবুজ নগর
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাসিক প্রশাসকের সঙ্গে শেকেরচক মহলদারপাড়া মসজিদ কমিটির সাক্ষাৎ ও মতবিনিময় ভোলাহাটে পারিবারিক কলহের জেরে সৎ ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু ডেঙ্গুমুক্ত খুলনা গড়তে জেলা প্রশাসকের নেতৃত্বে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ডিজেল রপ্তানি বন্ধের পথ থেকে সরল যুক্তরাষ্ট্র রাশিয়ায় প্লেগে ল্যাবরেটরি টেকনিশিয়ানের মৃত্যু, আইসোলেশনে ২০০ জন ঢাকা-দিল্লি সম্পর্ক তৃতীয় কোনো দেশের ওপর নির্ভরশীল নয়: দিনেশ ত্রিবেদী নাটোরে ৩ পাখি শিকারির কারাদণ্ড ও জরিমানা, ৫০টি বক অবমুক্ত পত্নীতলায় অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১ লাখ টাকা জরিমানা ডেঙ্গু মুক্ত রাজশাহী গড়তে জেলা প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান রাজশাহীতে জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

শিবগঞ্জে কাঁকড়া ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আম ব্যবসায়ী নিহত

  • প্রকাশের সময় : রবিবার, ২১ জুন, ২০২৬
  • ১৩৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
৥ শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতাঃ শিবগঞ্জে কাঁকড়া(ছোট ট্রাক) ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে সেলিম হোসেন(৩৫) নামে এক আম ব্যবসায়ী নিহত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন সেলিমের প্রতিবেশী  আনারুল হক ও মনাকষা ইউপি সদস্য মইনুর রহমান। নিহত সেলিম শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের সাহাপাড়া গইড়্যাপাড়া গ্রামের  গোলাম মোস্তফার ছেলে। ঘটনাটি ঘটেছে ২০জুন শনিবার সকাল সাতটার দিকে পারচৌকা গ্রামের নীলকুঠীর ঘাট এলাকায়।
প্রত্যক্ষ দর্শীর সূত্রে জানা গেছে শনিবার সকালে আম বোঝাই ভ্যানযোগে আম বিক্রির উদ্দেশ্যে কানসাট যাবার পথে সকাল সাতটার দিকে পারচৌকা গ্রামের নীলকুঠী ঘাট এলাকায় বিপরীত থেকে আসা কাঁকড়ার সাথে মুখোমুখি সংঘর্ষে সেলিম গুরুতর আহত হলে স্থানীয়র তাকে উদ্ধার করে  রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকাল সাড়ে চারটার দিকে নিহত হয়।
এ ব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মতিউর রহমান জানান  এ ঘটনার কোন তথ্য তার কাছে নেই।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট