মোহা: সফিকুল ইসলাম, শিবগঞ্জ(চাঁপাইনবাবগঞ্জ)সংবাদদা
রবিবার সকাল ১০টায় হুমায়ুন রেজা উচ্চবিদ্যালয় প্রাঙ্গনে ১৯৯১-১৯৯৫ সাল পর্যন্ত এস এসসি ব্যাচের আয়োজনে সংবর্ধণা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র বিদ্যা লয়ের সাবেক প্রধান শিক্ষক মো: আনোয়ারুল ইসলাম। সাবেক শিক্ষার্থী ও বাসসের চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি শরিফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পাবনা বিজ্ঞান ও প্রয ুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. আবুল হাসনাত মো:শামীম বলেন, যে ব্যক্তি পিতা মাতা ও শিক্ষা গুরুজনকে শ্রদ্ধা ও সম্মান দিতে জানে না সে কোন দিনই আত্মমর্যদা ও সম্মাানের সাথে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে না। তাই আমরা যেখানে যে অবস্থায় থাকি না কেন অবশ্যই পিতা-মাতা ও শিক্ষা গুরুজনকে শ্রদ্ধা ও সম্মানের সাথে স্মরণ করবো। আমাদের জীবনের সাফল্যের চাবিকাঠি হলো তাদের দোয়া।

তিনি আরো বলেন হুমায়ুন রেজা উচ্চবিদ্যালয় সহ আমার এলাকার কল্যানের জন্য সর্বদা চেষ্টা করবো ইনশাল্লাহ। তার বক্তব্যের পর বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম,সাবেক সহাকারী শিক্ষক মো: নাজিম উদ্দিন ও সাবেক সহকারী শিক্ষক বজলার রহমান স্মৃতিচারণ বক্তব্য দেন।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও খুলনা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক সাদিকুল ইসলাম কার্জন। সাবেক শিক্ষার্থী আব্দুল সালাম ও অত্র বিদ্যালয়ের অফিস সহকারী (করনিক) মো: ম্ইন উদ্দিন। অনুষ্ঠানের শুরুতেই ড. আবুল হাসনাত মো: শামীমকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট উপহার দেয়া হয়। অনুষ্ঠানে ১৯৯১-১৯৯৫ ব্যাচের শতাধিক সাবেক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর