1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
সর্বশেষ:
সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত আত্রাইয়ের ১১ জন প্রবাসীদের পরিবারকে নওগাঁ জেলা প্রশাসনের সহায়তা কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী এবং মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় রাস্তা ও ড্রেন পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত নিয়ামতপুরে পৈলানপুর উচ্চ বিদ্যালয়ে ২০২৬ সালে এসএসসিতে শতভাগ অকৃতকার্য, শিক্ষক সংকট নিরসনের দাবি বাঘায় শতভাগ ফেলের চমক ৩ বোর্ডের ৩ স্কুল- বানিয়াপাড়া, বাউসা ভোকেশনাল – সরেরহাট দাখিল মাদ্রাসা রূপসার যুবদল কর্মীকে গুলি করে হত্যা তানোরে একই পরিবারের ৩ জন সদস্য নিয়ে এডহক কমিটি গঠনের অভিযোগ রাজশাহীর  সিসিএমকে স্বপরিবারে  মারধর করার প্রতিবাদে পাকশী ও রাজশাহীতে  কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিক সংগঠনের  বিভিন্ন কর্মসূচি পালন; তীব্র নিন্দা ইংরেজিতে ফেল করায় বিষপানে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু রাজশাহী সিটি কর্পোরেশনসমূহের খেলার মাঠের সুব্যবস্থাকরণ উপলক্ষে  আলোচনা সভা 

গোদাগাড়ীতে ১ হাজার ৮৫৩ শিক্ষার্থীর মাঝে ৯ হাজার ২৬৫টি গাছের চারা বিতরণ

  • প্রকাশের সময় : রবিবার, ২১ জুন, ২০২৬
  • ৯১ বার এই সংবাদটি পড়া হয়েছে

# গোদাগাড়ী প্রতিনিধি: বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় ১ হাজার ৮৫৩ জন শিক্ষার্থীর মাঝে ৯ হাজার ২৬৫টি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে। জাতিসংঘের গ্রীন ক্লাইমেট ফান্ড (জিসিএফ) এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় ওয়েভ ফাউন্ডেশন বাস্তবায়নাধীন ইসিসিসিপি-ড্রাউট প্রকল্পের আওতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচির আওতায় পাঁচ প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা মাদারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, প্রোগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়, গোগ্রাম টিটিকেএ দাখিল মাদ্রাসা ও রাজাবাড়ীহাট উচ্চ বিদ্যালয়ের ১ হাজার ৮৫৩ জন শিক্ষার্থীসহ শিক্ষক ও কর্মচারীদের মাঝে বিতরণ করা হয়। চারা বিতরণ ও বৃক্ষরোপণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুনমুন সুলতানা। বিশেষ অতিথি ছিলেন গোদাগাড়ী মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মো. আব্দুর রহমান। এছাড়াও ওয়েভ ফাউন্ডেশনের রাজশাহী অঞ্চলের কর্মকর্তাবৃন্দ, সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে ব্যাপক বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। এ লক্ষ্যে শিক্ষার্থীদের পরিবেশবান্ধব কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপরও গুরুত্বারোপ করা হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট