1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
 সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ট্রাকের যন্ত্রাংশসহ ১ জনকে আটক - দৈনিক সবুজ নগর
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাসিক প্রশাসকের সঙ্গে শেকেরচক মহলদারপাড়া মসজিদ কমিটির সাক্ষাৎ ও মতবিনিময় ভোলাহাটে পারিবারিক কলহের জেরে সৎ ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু ডেঙ্গুমুক্ত খুলনা গড়তে জেলা প্রশাসকের নেতৃত্বে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ডিজেল রপ্তানি বন্ধের পথ থেকে সরল যুক্তরাষ্ট্র রাশিয়ায় প্লেগে ল্যাবরেটরি টেকনিশিয়ানের মৃত্যু, আইসোলেশনে ২০০ জন ঢাকা-দিল্লি সম্পর্ক তৃতীয় কোনো দেশের ওপর নির্ভরশীল নয়: দিনেশ ত্রিবেদী নাটোরে ৩ পাখি শিকারির কারাদণ্ড ও জরিমানা, ৫০টি বক অবমুক্ত পত্নীতলায় অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১ লাখ টাকা জরিমানা ডেঙ্গু মুক্ত রাজশাহী গড়তে জেলা প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান রাজশাহীতে জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

 সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ট্রাকের যন্ত্রাংশসহ ১ জনকে আটক

  • প্রকাশের সময় : রবিবার, ২১ জুন, ২০২৬
  • ১৩৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
৥ শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ)সংবাদদাতা  : শিবগঞ্জ সীমান্তে মহানন্দা ৫৯ব্যাটালিয়ন বিজিবির অভিযানে ভারত থেকে চোরাই পথে আনা বিপুল পরিমাণ ট্রাকের যন্ত্রাংশ, পাথরবোঝাই একটি ট্রাকসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে।আটককৃত ব্যক্তি হলো কানসাট ইউনিয়নের  বসজিতপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে মো. মাহফুজুর রহমান (২৩)।  বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানায় গোপন সংবাদের ভিত্তিতে গত ২০ জুন রাত আনুমানিক ৮টা ৪০  সোনামসজিদ বিওপি’র একটি টহলদলের অভিযানে সীমান্ত পিলার ১৮৫/১-এস থেকে প্রায় ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের পিরোজপুর গ্রাম এলাকায় একটি পাথরবোঝাই ট্রাক (ঢাকা মেট্রো-ট ১৫-৫১৯৮) তল্লাশি করে কৌশলে লুকিয়ে রাখা ৩২০ পিস ভারতীয় ট্রাকের বিভিন্ন যন্ত্রাংশ উদ্ধার করা হয়।এ সময় ৩২০ পিস ট্রাকের যন্ত্রাংশ, ১০ টন ভারতীয় পাথর সহ ট্রাকটি জব্দ করা হয়েছে এবং ট্রাকের সাথে থাকা মাহফুজকে আটক করা হয়।
উল্লেখ্য, এর আগেও গত ১৯ জুন মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) একটি পরিত্যক্ত পুকুরে অভিযান চালিয়ে ২০৭ পিস ভারতীয় যানবাহনের যন্ত্রাংশ উদ্ধার করতে সক্ষম হয়।এ বিষয়ে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী  বিষযটি নিশ্চিত  করেন।

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট