1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
সর্বশেষ:
সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত আত্রাইয়ের ১১ জন প্রবাসীদের পরিবারকে নওগাঁ জেলা প্রশাসনের সহায়তা কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী এবং মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় রাস্তা ও ড্রেন পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত নিয়ামতপুরে পৈলানপুর উচ্চ বিদ্যালয়ে ২০২৬ সালে এসএসসিতে শতভাগ অকৃতকার্য, শিক্ষক সংকট নিরসনের দাবি বাঘায় শতভাগ ফেলের চমক ৩ বোর্ডের ৩ স্কুল- বানিয়াপাড়া, বাউসা ভোকেশনাল – সরেরহাট দাখিল মাদ্রাসা রূপসার যুবদল কর্মীকে গুলি করে হত্যা তানোরে একই পরিবারের ৩ জন সদস্য নিয়ে এডহক কমিটি গঠনের অভিযোগ রাজশাহীর  সিসিএমকে স্বপরিবারে  মারধর করার প্রতিবাদে পাকশী ও রাজশাহীতে  কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিক সংগঠনের  বিভিন্ন কর্মসূচি পালন; তীব্র নিন্দা ইংরেজিতে ফেল করায় বিষপানে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু রাজশাহী সিটি কর্পোরেশনসমূহের খেলার মাঠের সুব্যবস্থাকরণ উপলক্ষে  আলোচনা সভা 

২০২৬” উপজেলা পর্যায়ে বিজয়ীদের সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান

  • প্রকাশের সময় : সোমবার, ২২ জুন, ২০২৬
  • ১৩৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ মিজানুর রহমান স্টাফ রিপোর্টার: উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ, সাপাহার, নওগাঁ আদ্য তারিখ: ২২ জুন, ২০২৬ খ্রি. : সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, সাপাহার, নওগাঁ জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন উপলক্ষে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক (মাদ্রাসা) ২য় বারের মতো নির্বাচিত হয়েছেন জনাব আব্দুল আলীম, ডিপ্লোমা ইন এ্যরাবিক, এম এ (ডাবল), এমফিল, সহকারী অধ্যাপক (আরবি), পাতাড়ী ফাযিল মাদ্রাসা, সাপাহার, নওগাঁ, ICT4E জেলা এ্যম্বাসেডর, সেরা অনলাইন পারফর্মার, (a2i), সহকারি সমন্বয়ক ও প্রশিক্ষক, অনলাইন আরবি ভাষা প্রশিক্ষণ কোর্স, বিএমটিটিআই, গাজীপুর।

এ সময় বিজয়ীদের ক্রেস্ট প্রদান করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  রোমানা রিয়াজ, উপজেলা নির্বাহী অফিসার, সাপাহার, নওগাঁ এবং সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন  মোঃ শামসুল কবীর, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, সাপাহার, নওগাঁ এ সময় তিনি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছেন জনাব রোমানা রিয়াজ স্যার, উপজেলা নির্বাহী অফিসার সাপাহার, নওগাঁ এর প্রতি। আরো কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন সাপাহার উপজেলার শিক্ষা পরিবারের অভিভাবক ও পরম শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মোঃ শামসুল কবীর স্যার ও একাডেমিক সুপারভাইজার  নাজমা আক্তার ম্যামের প্রতি।

Open photo NaN

আরো কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছেন উপজেলা পর্যায়ের বাছাই কমিটির সম্মানিত সদস্যবৃন্দের প্রতি। যাঁরা তাঁর তথ্য উপাত্ত বিচার বিশ্লেষণ করে জেলা পর্যায়ে প্রতিযোগিতার জন্য মনোনীত করেছেন। অসংখ্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তাঁর প্রিয় প্রতিষ্ঠান পাতাড়ী ফাযিল মাদ্রাসা, সাপাহার, নওগাঁ এর পরম শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব ও অভিভাবক অধ্যক্ষ  মোঃ সানাউল্লাহ স্যারের প্রতি, গভর্নিং বডির সম্মানিত সভাপতি অধ্যক্ষ মোঃ আব্দুল্লাহ স্যার ও সদস্যবৃন্দের প্রতি, প্রিয় সহকর্মীবৃন্দের প্রতি, শিক্ষার্থীবৃন্দের প্রতি ও অভিভাবকগণের প্রতি। তাঁর এ অর্জনে তাঁদের সহযোগিতা, পরামর্শ ও অনুপ্রেরণা ছিল অনেক মূল্যবান। যাঁরা তাঁকে তথ্য উপাত্ত বিচার বিশ্লেষণ করে উপজেলা পর্যায়ে প্রতিযোগিতার জন্য মনোনীত করেছেন।

আরো কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেছেন পরম শ্রদ্ধাভাজন জেলা শিক্ষা অফিসার  মোঃ শাহাদাত হোসেন স্যারের প্রতি। কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেছেন জেলা পর্যায়ের বাছাই কমিটির সম্মানিত সদস্যবৃন্দের প্রতি। যাঁরা তাঁর তথ্য উপাত্ত বিচার বিশ্লেষণ করে বিভাগ পর্যায়ে প্রতিযোগিতার জন্য মনোনীত করেছেন। তিনি অসংখ্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রফেসর মোহা. আছাদুজ্জামান স্যার, পরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, রাজশাহী অঞ্চল, রাজশাহী এর প্রতি। কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেছেন বিভাগীয় পর্যায়ের বাছাই কমিটির সম্মানিত সদস্যবৃন্দের প্রতি। যাঁরা তাঁকে তাঁর তথ্য উপাত্ত বিচার বিশ্লেষণ করে জাতীয় পর্যায়ে প্রতিযোগিতার জন্য মনোনীত করেছেন।

তিনি আরো অসংখ্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রফেসর মুহাম্মদ আব্দুস সবুর স্যার, পরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, বাংলাদেশ, ঢাকা এর প্রতি। কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেছেন জাতীয় পর্যায়ের বাছাই কমিটির সম্মানিত সদস্যবৃন্দের প্রতি। যাঁরা তাঁকে তাঁর তথ্য উপাত্ত বিচার বিশ্লেষণ করে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক (মাদ্রাসা) হিসেবে চুড়ান্ত ভালো মনোনীত করেছেন। তিনি অসংখ্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জনাব মোহাম্মদ মাকসুদুর রহমান স্যার, সরকারের অতিরিক্ত সচিব (অবসরপ্রাপ্ত) ও বিএমটিটিআই কর্তৃক পরিচালিত অনলাইন আরবি ভাষা প্রশিক্ষণ কোর্স এর পরিচালকের প্রতি।

কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেছেন প্রফেসর মাহমুদুল হক স্যার, অধ্যক্ষ, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট (বিএমটিটিআই) এর প্রতি। আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছেন ড. মোহাম্মদ মিজানুর রহমান স্যার, চেয়ারম্যান আরবি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় ও সাবেক পরিচালক, অনলাইন আরবি ভাষা প্রশিক্ষণ কোর্স, বিএমটিটিআই এর প্রতি এবং ড. মোঃ নুরুল্লাহ স্যার, উপাধ্যক্ষ, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট (বিএমটিটিআই) এর প্রতি। যাঁরা তাঁর মহান পেশা শিক্ষকতা জীবনের মহান শিক্ষক। আরো আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তাঁর শিক্ষা জীবনের সকল সম্মানিত শিক্ষকগণের প্রতি। যাঁরা তাঁকে সন্তানের মতো সুশিক্ষা, শাসন ও স্নেহ দিয়ে তিলে তিলে বড় করেছেন।

অসংখ্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অনলাইন আরবি ভাষা প্রশিক্ষণ কোর্স (বিএমটিটিআই) শিক্ষা পরিবারের সম্মতি সহকর্মী প্রশিক্ষক মন্ডলী ও প্রশিক্ষণার্থীবৃন্দের প্রতি। যাঁরা তাঁর অনুপ্রেরণার উৎস। আরো আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তাঁর সকল শুভাকাঙ্ক্ষী, আত্নীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও ফেসবুক বন্ধুদের প্রতি যাঁদের দোয়া ও অনুপ্রেরণা সব সময় তাঁকে সামনে এগিয়ে যেতে সাহস যুগিয়েছেন। আরো আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন তার নিজ পরিবারের প্রতি। যাঁদের অনুপ্রেরণা ও উৎসাহ তাঁকে এমন স্বপ্ন দেখতে সাহায্য করেছে। শিক্ষকতা জীবনের এই পর্যায়ে এসে এমন অর্জন যেমন আনন্দিত করেছে তাঁকে তেমনি দায়িত্ব ও কর্তব্য বাড়িয়ে দিয়েছে বহুগুণে। তিনি সব সময় চেষ্টা করেন নিজের সেরাটা দিয়ে প্রতিষ্ঠান, সহকর্মী ও শিক্ষার্থীদের পাশে থাকতে। আজীবন থাকবেন ইনশাআল্লাহ।

জাতীয় শিক্ষা সপ্তাহ- ২০২২ উদযাপন উপলক্ষে প্রথমবারের মতো শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক (মাদ্রাসা) বিভাগীয় পর্যায়ে এসে থেমে যেতে হয়েছিল তাঁকে। এরপর লম্বা বিরতি ও প্রস্তুতি। কোন কাজ যদি আন্তরিকতা ও একনিষ্ঠতা দিয়ে লাগাতার করা হয় সেখানে ফলাফল দেরিতে হলেও তা হয় অনেক মধুর ও আনন্দের যা তাঁকে আল্লাহ তা’আলা দান করেছেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট