1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
হরিপুর কালিগঞ্জ বাজারে পূবালী ব্যাংক পিএলসির বাংলা কিউআর বুথ উদ্বোধন  - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
দেবহাটা উপজেলাকে শিশুশ্রম ও স্কুল বহির্ভূত শিশুমুক্ত ঘোষণা কোভিড প্রকল্পে জালিয়াতি: সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকসহ ১৩ জনের বিরুদ্ধে দুদকের ৬ মামলা অপপ্রচার চালিয়ে জনগণের দৃষ্টি উন্নয়ন থেকে সরানোর চেষ্টা চলছে: রুহুল কবির রিজভী এমপি চাঁদকে সংবর্ধনা দিল মনিগ্রাম কলেজ; শিক্ষক-শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কুষ্টিয়ায় সাংবাদিকের ওপর হামলায় দুই আসামির জামিন: আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের তীব্র বিক্ষোভ শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে আবারো অনিয়ম ও দালাল চক্রের দৌরাত্ম্য, ম্যানেজের চেষ্টার অভিযোগ নাচোলে কৃষি ডিপ্লোমা কলেজ জামে মসজিদে ওযুখানা ও টয়লেট নির্মাণকাজের উদ্বোধন পোরশায় নিরাপদ ও মানসম্মত মাংস উৎপাদনে কসাইদের প্রশিক্ষণ রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা সম্পন্ন জাকের মঞ্জিল দরবার শরীফের উরস শরীফ ২০২৭ উপলক্ষ্যে কালীগঞ্জে দাওয়াতী জলসা অনুষ্ঠিত

হরিপুর কালিগঞ্জ বাজারে পূবালী ব্যাংক পিএলসির বাংলা কিউআর বুথ উদ্বোধন 

  • প্রকাশের সময় : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ৭৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

# রফিকুল ইসলাম সুজন, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: বাংলাদেশ সরকারের ‘ক্যাশলেস বাংলাদেশ’ বিনির্মাণ উদ্যোগ এবং বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার কালিগঞ্জ বাজারে পূবালী ব্যাংক পিএলসি যাদুরাণী বাজার উপ- শাখার উদ্যোগে মতবিনিময় সভা এবং বাংলা কিউআর (Bangla QR) বুথ উদ্বোধন করা হয়েছে।  ২৩ আগস্ট রবিবার হরিপুর উপজেলার কালিগঞ্জ বাজারে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এর মাধ্যমে সাধারণ গ্রাহক, ব্যবসায়ী ও কৃষকদের আধুনিক ডিজিটাল ব্যাংকিং সেবার আওতায় এনে নিরাপদ, দ্রুত ও স্বচ্ছ আর্থিক লেনদেনে উৎসাহিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

উদ্বোধন উপলক্ষে পূবালী ব্যাংক পিএলসি, যাদুরাণী বাজার উপ- শাখার আয়োজনে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি হরিপুর মসলিম উদ্দিন সরকারি কলেজ গেট ও বটতলি বাজার  প্রদক্ষিন করেন । পরে অতিথিরা ফিতা কেটে ও বেলুন উড়িয়ে বাংলা কিউআর বুথের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এসময় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আলহাজ্ব আবু তাহের ,রানীশংকৈল পূবালী ব্যাংক  ব্যবস্থাপক আবু তাহের হাবীব, বালিয়াডাঙ্গী পূবালী ব্যাংক ব্যবস্থাপক ফজলে এলাহি, পীরগঞ্জ পূবালী ব্যাংক ব্যবস্থাপক পরেশ চন্দ্র রায়,যাদুরাণী বাজার পূবালী ব্যাংক উপ- শাখার ম্যানেজার মানিক হোসেন,মসলিমউদ্দিন সরকারি কলেজের অধ্যক্ষ সৈয়দুর রহমান,আমগাঁও ইউনিয়নের চেয়ারম্যান হবিবুর রহমান ও হরিপুর পলিটেকনিক ইনস্টিটিউটের সহকারী শিক্ষক তাহের হোসেন ( প্রমূখ) ।

এছাড়াও সেখানে শিক্ষক,কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় ব্যবসায়ী, কৃষক, শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন । ক্যাশলেসের মাধ্যমে মানুষের আর্থিক নিরাপত্তা নিশ্চিত হবে বলে জানান পূবালী ব্যাংক কর্তৃপক্ষ এছাড়াও মানুষের জীবনযাত্রায় পরিবর্তন আনতেই ক্যাশলেস কিউআর লেনদেন ইতিবাচক প্রভাব পড়বে বলে জানান তারা ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট