1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
সুন্দরগঞ্জে ঘাঘট নদী থেকে  যুবক লাবুর লাশ উদ্ধার - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
সর্বশেষ:
টিয়াঘাটার বাইনতলা বাজারে ব্যাংক এশিয়ার নতুন এজেন্ট আউটলেটের যাত্রা শুরু লালপুরে পুলিশের অভিযান: নারী কণ্ঠে কথা বলে হ্যাকিং করা চক্রের ৩ সদস্য আটক লালপুরের মোহরকয়ায় ২০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার নাটোরের লালপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী জয় পুলিশি খাঁচায় বাউবি বিএ/বিএসএস পরীক্ষা ২০২৬: সুশৃঙ্খল পরিবেশে চলছে গাজীপুরের ৯ কেন্দ্রে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ সম্পন্ন পদ্মা নদীর পানি বৃদ্ধিতে মন্নুজান স্কুল ফুটওভার ব্রিজে ফাটল, দ্রুত সংস্কারের নির্দেশ রাসিক প্রশাসকের কাদিরগঞ্জ জামে মসজিদ ও ঈদগাহ পরিদর্শনে রাসিক প্রশাসক রিটন শিবগঞ্জে পদ্মার পানি অস্বাভাবিক বৃদ্ধি: ২৫০০ পরিবার পানিবন্দী, তীব্র খাবার পানি ও স্যানিটেশন সংকট পদ্মায় নৌকা ভাসিয়ে ভারতে ঢুকে আটক বাঘার ৫ বাংলাদেশি, পরিবারের কান্না থামছে না

সুন্দরগঞ্জে ঘাঘট নদী থেকে  যুবক লাবুর লাশ উদ্ধার

  • প্রকাশের সময় : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫১০ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ গাইবান্ধা প্রতিনিধি ঃ গাইবান্ধার সুন্দরগঞ্জে ঘাঘট নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া যুবক লাবু খান (১৮) মরদেহ নিখোঁজের ৩ঘন্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেলে লাবু তার পিতার সাথে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের সীমান্তবর্তী এলাকা দিয়ে প্রবাহিত ঘাঘট নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হন। লাবু খান‌ বামনডাঙ্গা বন্দর এলাকার মোঃ মতিয়ার রহমান খানের ছেলে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও রংপুর বিভাগীয় ডুবুরি দলের টানা ৩ ঘন্টা অভিযানের পর নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, লাবু তার পিতার সাথে নদীতে গোসল করতে নামে। পরে লাবু সাঁতার কেটে নদীর এক পাড় থেকে অন্য পাড়ে গেলেও ফেরার সময় মাঝখানে নিখোঁজ হন। স্থানীয়রা অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে সুন্দরগঞ্জ ফায়ার সার্ভিসকে খবর দিলে সুন্দরগঞ্জ ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে রংপুর বিভাগীয় ডুবুরি দলকে খবর দেয়।Open photo

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল হাকিম আজাদ জানান, ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সহায়তায় অভিযান চালিয়ে সোমবার সন্ধ্যায় মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। সুন্দরগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের লিডার মোঃ গোলজার হোসেন বলেন, টানা ৩ঘন্টা উদ্ধার অভিযান চালানোর পর সন্ধ্যায় নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট