1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
সর্বশেষ:
মির্জাপুরে  প্রবাসীর স্ত্রী মোর্শেদা আক্তারকে শারীরিক নির্যাতনও ধর্ষণের অভিযোগে চিকিৎসাধীন অবস্থায়  মৃত্যু বাঘায় ঘুষির আঘাতে ঘরের দেয়ালে ধাক্কায় প্রাণ হারালো বৃদ্ধ বাগমারায় বিএনপি নেতার বাড়িতে ককটেল হামলা, প্রতিবাদে, নেতাকর্মীদের বিক্ষোভ বাঘায় অন্যের নামে স্ট্যাম্প তুলে মসজিদের ইমাম নিয়োগ, জানতে গিয়ে সংবাদকর্মীর উপর চড়াও হঠাৎ দামে আগুন লেগেছে ভোলার সবজি বাজারগুলোতে, ক্রেতাদের নাভিশ্বাস এআই প্রশিক্ষণে ক্যারিয়ার গড়ার সুযোগ: বিনামূল্যে প্রশিক্ষণ, ভাতা ও সরকারি সনদ দেবে সরকার লালপুরে ১৫ লিটার চোলাইমদ সহ মাদক ব্যবসায়ী বাঘা বিশ্বাস আটক চতুর্থবারের মত তিন সন্তান রেখে পলায়ন মির্জাপুরে এক গৃহবধূ ভোলায় জোয়ারে পানিতে ভেসে গেলো শতাধিক মহিষ নৈতিক স্খলনের অভিযোগে সাতক্ষীরা-৪ এর এমপি গাজী নজরুলকে বহিষ্কার করল জামায়াত

শিবগঞ্জে জুলাই-আগস্টের শহীদদের স্মরণে ছাত্রদলের স্মরণসভা 

  • প্রকাশের সময় : শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ৩৯১ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: শিবগঞ্জে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে সকল শহীদদের স্মরণে শিবগঞ্জ উপজেলার সাবেক ছাত্রদল ঐক্য পরিষদের উদ্যোগে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২আগস্ট) বিকেলে শিবগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ হলরুমে সাবেক ছাত্রদল ঐক্য পরিষদের ব্যানারে এ সভার আয়োজন করা হয়।

স্মরণসভায় আদিনা ফজলুল হক সরকারি কলেজের সাবেক ভিপি মোহাম্মদ আলির সভাপতিত্বে আবু সাদাত মুহাম্মদ সাইদের সঞ্চালনায় সাবেক ছাত্রনেতা,শিবগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের সভাপতি রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক প্রফেসর ডঃ এম.গোলাম আরিফের আয়োজনে বক্তব্য রাখেন সাইদুর রহমান, শাহনেওয়াজ মুকুল, ফজলে বারি, হাজি আব্দুল রশিদ, কামাল উদ্দিন, আদিনা ফজলুল হক সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস আহসান হাবিব সহ আরও অনেকে।

আলোচনায় বক্তারা বলেন, “জুলাই-আগস্টের গণ-আন্দোলন ছিল বাংলাদেশে স্বৈরাচারবিরোধী সংগ্রামের এক ঐতিহাসিক অধ্যায়। এই আন্দোলনে ছাত্রদলের ত্যাগ ও নেতৃত্ব ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেতারা শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, “জাতীয়তাবাদী চেতনায় উজ্জীবিত হয়ে ছাত্রদলকে আগামী দিনেও ঐক্যবদ্ধ থেকে গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় ভূমিকা রাখতে হবে।

সভা শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয় এবং সাবেক ছাত্র দল ঐক্য পরিষদের ৫১সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। এতে মোহাম্মদ আলীকে আহ্বায়ক ও প্রফেসর ডঃ এম.গোলাম আরিফকে সদস্য সচিব নির্বাচিত করা হয় । কমিটি বাংলাদেশী জাতীয়তাবাদে বিশ্বাসী সকলকে নিয়ে আগামী দিনে কাজ করার অঙ্গিকারাবদ্ধ হন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট