1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
লালপুরে ১ লাখ ৮০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় আটক ২ - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
সর্বশেষ:
নওগাঁর পোরশায় ৫০০ লিটার মদ তৈরির উপকরণ উদ্ধার, একজন আটক পুনঃনিরীক্ষণে ৩ নম্বর বাড়ল: যশোর বোর্ডে এসএসসিতে ১ম কুষ্টিয়া জিলা স্কুলের প্রিন্স টিয়াঘাটার বাইনতলা বাজারে ব্যাংক এশিয়ার নতুন এজেন্ট আউটলেটের যাত্রা শুরু লালপুরে পুলিশের অভিযান: নারী কণ্ঠে কথা বলে হ্যাকিং করা চক্রের ৩ সদস্য আটক লালপুরের মোহরকয়ায় ২০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার নাটোরের লালপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী জয় পুলিশি খাঁচায় বাউবি বিএ/বিএসএস পরীক্ষা ২০২৬: সুশৃঙ্খল পরিবেশে চলছে গাজীপুরের ৯ কেন্দ্রে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ সম্পন্ন পদ্মা নদীর পানি বৃদ্ধিতে মন্নুজান স্কুল ফুটওভার ব্রিজে ফাটল, দ্রুত সংস্কারের নির্দেশ রাসিক প্রশাসকের কাদিরগঞ্জ জামে মসজিদ ও ঈদগাহ পরিদর্শনে রাসিক প্রশাসক রিটন

লালপুরে ১ লাখ ৮০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় আটক ২

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ১১৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মেহেরুল ইসলাম, মোহন লালপুর-নাটোর: ডাচ বাংলা ব্যাংক লালপুর শাখা হতে ১,৮০,০০০/(এক লক্ষ আশি হাজার) টাকা উত্তোলন করে টাকা ভ্যানিটি ব্যাগ নিয়ে অটো চার্জার ভ্যানযোগে নিজ বাড়ীতে যাওয়ার পথে চলন্ত মোটর সাইকেল থেকে একজন মোটর সাইকেল চালক ও একজন আরোহী দূর্ধষ কায়দায় ছিনিয়ে নেয় এক নারীর টাকাসহ ভ্যানটি ব্যাগ।এ ঘটনায় লালপুর থানা পুলিশের অভিযানে দ্রুততম সময়ে আটক হয়েছে ছিনতাইকারী মোটরসাইকেল চালক এবং আরোহী, উদ্ধার হয়েছে ছিনতাই কাজে ব্যবহৃত মোটরসাইকেল এবং লুষ্ঠিত ১,৭০,০০০/=(এক লক্ষ সত্তর হাজার)টাকা।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার(০৬ আগষ্ট -২০২৬)দুপুরে লালপুর থানা পুলিশ একটি প্রেস ব্রিফিং এর মাধ্যমে সংবাদ কর্মীদের মাঝে জানায়, ইং ০৪/০৮/২০২৬ তারিখ সকাল অনুমান ১১টায় সময় লালপুর থানাধীন বৈদ্যনাথপুর গ্রামস্থ যুব উন্নয়ন প্রশিক্ষন কেন্দ্র সংলগ্ন সাকোর পাকা রাস্তার উপর হইতে ১,৮০,০০০/ (এক লক্ষ আশি হাজার) টাকা ছিনতাইয়ের ঘটনায় বাদী জেসমিন নাহার (৪০) পিতা-মোঃ শাহাদত হোসেন, সাং-বৈদ্যনাথপুর, থানা-লালপুর, জেলা-নাটোর এর দায়ের করা এজাহারের প্রেক্ষিতে লালপুর থানার মামলা নং-০৫, তারিখ-০৬/০৮/২০২৬ খ্রিঃ, ধারা-৩৯৪ পেনাল কোড রুজু হয়।

মামলাটির তদন্ত ভার এসআই (নিরস্ত্র)/মোঃ মনিরুল ইসলাম, লালপুর থানা, নাটোরকে দেওয়া হয়।বর্ণিত মামলা সংক্রান্তে নাটোর জেলার সুযোগ্য পুলিশ সুপার এর দিক নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার বড়াইগ্রাম সার্কেল এবং অফিসার ইনচার্জ, লালপুর থানা, নাটোর এর সার্বিক তত্ত্বাবধানে মামলার তদন্তকারী কমকর্তা এসআই (নিরস্ত্র) মোঃ মনিরুল ইসলাম সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় ইং ০৬/০৮/২০২৬ তারিখ মেহেরপুর জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করিয়া মামলার ঘটনার সহিত জড়িত আসামী ১। সবুজ আলী(২০) পিতা-আলমাস আলী, গ্রাম- গোপালপুর বটতলা, ইউপি- সাঁড়া, থানা-ঈশ্বরদী, জেলা-পাবনা, ২।সোহাগ আলী (১৯),পিতা- শরিফুল ইসলাম, গ্রাম-পুরাতন ঈশ্বরদী(ভাদুর বটতলা বাগানপাড়া), ইউপি- ঈশ্বরদী, থানা- লালপুর, জেলা- নাটোরদ্বয়কে আটক করেন এবং তাদের জিজ্ঞাসাবাদে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ছিনতাই কাজে ব্যবহৃত মোটসাইকেল এবং লুষ্ঠিত হওয়া ১,৭০,০০০/ (এক লক্ষ সত্তর হাজার) টাকা উদ্ধার করা হয়।

প্রেস ব্রিফিং শেষে লালপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) শফিকুল ইসলাম সংবাদ কর্মীদের জানায়,গ্রেফতারকৃত আসামিদ্বয়কে অদ্য ইং ০৬/০৮/২০২৬ তারিখে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট