1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমানের প্রয়াণে রাসিক প্রশাসকের গভীর শোক - দৈনিক সবুজ নগর
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
সর্বশেষ:
রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমানের প্রয়াণে রাসিক প্রশাসকের গভীর শোক চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিপুল পরিমাণ গাঁজাসহ কারবারি গ্রেপ্তার, মূল অভিযুক্ত পলাতক রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান আর নেই পোরশায় যুবদলের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান রাজশাহীর তানোরে শিশুকন্যাকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত বৃদ্ধ গ্রেপ্তার মির্জাপুরে হাটুভাঙ্গা সেতুর টোলপ্লাজায় হামলা ও ভাঙচুর, আহত ৩: গ্রেপ্তার ১ বাঘায় পুলিশের বিশেষ অভিযান: মাদক ও চুরি মামলায় ৪ গ্রেফতার রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন কেক তৈরি: ‘মায়ের দোয়া বেকারী’কে জরিমানা দেবহাটায় সিএইচসিপি আবুল হোসেনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ: অনুমতি ছাড়াই কাটলেন সরকারি গাছ শিবগঞ্জে বন্যাকবলিত ৫০০ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষে ত্রাণ বিতরণ

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমানের প্রয়াণে রাসিক প্রশাসকের গভীর শোক

  • প্রকাশের সময় : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি : রাজশাহী নগরীর পাঠানপাড়া নিবাসী ও রাজশাহী প্রেসক্লাবের সম্মানিত সভাপতি সাইদুর রহমানের প্রয়াণে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।

আজ এক শোক বার্তায় রাসিক প্রশাসক মরহুম সাইদুর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার, স্বজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

রাজশাহীর সাংবাদিকতায় অপূরণীয় ক্ষতি

শোক বার্তায় রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন,

“রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমানের মৃত্যুতে রাজশাহীর সাংবাদিকতা অঙ্গনে এক অপূরণীয় ক্ষতি হলো। তাঁর প্রয়াণে রাজশাহী একজন অভিজ্ঞ ও নিবেদিতপ্রাণ সাংবাদিককে হারালো। তাঁর দীর্ঘদিনের কর্মময় জীবন এবং সাংবাদিকতায় অসামান্য অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।”

জানাজা ও দাফন সম্পন্ন করার সময়সূচি

উল্লেখ্য, সোমবার ভোরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মরহুমের জানাজার নামাজ আজ বাদ আসর ঐতিহ্যবাহী হযরত শাহ মখদুম (র.) দরগা মসজিদে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে হেতেম খাঁ গোরস্থানে তাঁর দাফন সম্পন্ন করা হবে।

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট