1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান আর নেই - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
বীর মুক্তিযোদ্ধার জানাজা ও দাফনে বাধার প্রতিবাদে আত্রাইয়ে সমাবেশ ও মানববন্ধন COP31-এ প্রধানমন্ত্রীর বুকে কোট পিন পরালেন নজিপুরের স্বাধীন, গর্বিত নওগাঁবাসী ডিবি পুলিশের ওপর হামলা ছাত্রদলের বিরুদ্ধে মামলা, আসামি ৫০ বদরগঞ্জে ভুটাক্ষেতে কীটনাশক স্প্রে করে দেড় লক্ষাধিক টাকার ফসল ধ্বংসের অভিযোগ খুলনায় বিভাগীয় বইমেলা শুরু, চলবে ১৮ নভেম্বর পর্যন্ত খুলনায় ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত ডেঙ্গু প্রতিরোধে রাজশাহীতে রাসিকের বিশেষ অভিযান শুরু, ৩০ ওয়ার্ডে স্প্রে রাজশাহী রেঞ্জে ওসিদের সঙ্গে ডিআইজির মতবিনিময় সভা অনুষ্ঠিত কুষ্টিয়ায় ডিবি পুলিশের ওপর হামলা, আহত ৩ কুষ্টিয়ায় কাফনের কাপড় ও চিরকুট রেখে দুই বাড়িতে হুমকি, এলাকায় চরম আতঙ্ক

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান আর নেই

  • প্রকাশের সময় : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ২০৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

ইমতিয়াজ আহম্মেদ, রাজশাহী প্রতিনিধি: রাজশাহী প্রেসক্লাবের সভাপতি ও সিনিয়র সাংবাদিক সাইদুর রহমান আর নেই। সোমবার (২১ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তার প্রয়াণে রাজশাহীর সাংবাদিক মহলসহ সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

চিকিৎসাধীন অবস্থায় ভোরে তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে সহকর্মী সাংবাদিক, শুভাকাঙ্ক্ষী ও পরিচিতদের মধ্যে শোকের আবহ তৈরি হয়। দীর্ঘদিনের সহকর্মী ও শুভানুধ্যায়ীরা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

সাংবাদিকদের অভিভাবক ছিলেন সাইদুর রহমান

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি হিসেবে সাইদুর রহমান সাংবাদিকদের অধিকার আদায়, মুক্ত সাংবাদিকতার বিকাশ এবং প্রেসক্লাবের নানা উন্নয়নমূলক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। রাজশাহীর স্থানীয় সাংবাদিকতায় দীর্ঘ পথচলার কারণে সহকর্মীদের কাছে তিনি ছিলেন একজন অভিভাবকতুল্য ব্যক্তিত্ব।

বাদ আসর জানাজা ও দাফন

পরিবার সূত্রে জানা গেছে, মরহুম সাইদুর রহমানের নামাজে জানাজা আজ বাদ আসর রাজশাহীর ঐতিহাসিক দরগাহ এলাকায় অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে হেতেমখা গোরস্থানে দাফন করা হবে।

তার মৃত্যুতে রাজশাহীর বিভিন্ন পেশাজীবী সংগঠন, গণমাধ্যমকর্মী ও সামাজিক প্রতিনিধিরা বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারকে এ শোক সইবার তাওফিক দেওয়ার জন্য মহান আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করেছেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট