1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
সর্বশেষ:
রাসিক প্রশাসকের সাথে নারী উদ্যোক্তা সমাজ কল্যাণ সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন দই, মিষ্টি ও ঘি বিক্রেতাকে জরিমানা চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎ এর লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন,বিঘ্ন ঘটছে কৃষি   ও কলকারখানাতেও রাবি শিক্ষকের বিরুদ্ধে স্ত্রী অপহরণ-হত্যাচেষ্টার মামলা: ১৭ দিনেও গ্রেফতার নন অভিযুক্ত রাজশাহীতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রণে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ সমাবেশ ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি করতে এসে জনতার হাতে ধরা   মির্জাপুরে এক নারীর সঙ্গে আলতাব হোসেনকে আপত্তিকর অবস্থায় দেখার ঘটনায় চাকরি থেকে বরখাস্ত রাজশাহীতে পাঁচ দিনব্যাপী রাজশাহীর উদ্যোক্তা মেলার সমাপনী অনুষ্ঠিত জুলাই বিপ্লবী রাজশাহীর শহীদ রায়হান-সাকিব হত্যার বিচার দুই বছরেও হয়নি, নেই মামলার ভাল অগ্রগতি লালপুরে ১ লাখ ৮০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় আটক ২

রাতের অন্ধকারে পুকুরে বিষ প্রয়োগ, ৭ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ

  • প্রকাশের সময় : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
  • ৪৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
oplus_0
৥ শিবগঞ্জ( চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতাঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় রাতের অন্ধকারে একটি মাছের পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ৬০ মণ মাছ নিধনের অভিযোগ উঠেছে। এতে প্রায় ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন পুকুরের লিজগ্রহীতা ও দাইপুকুরিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুজন আলী।
শুক্রবার (৩১ জুলাই) সকালে উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের নাতোর গ্রামের লহলামারী  পুকুরে গিয়ে তিনি বিপুল পরিমাণ মাছ ভেসে থাকতে দেখেন। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে শিবগঞ্জ থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।
গাজীপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে সুজন আলী অভিযোগ করে বলেন, পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষ পরিকল্পিতভাবে রাতের অন্ধকারে পুকুরে বিষ প্রয়োগ করেছে। এতে প্রায় ৬০ মণ মাছ মারা গেছে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৭ লাখ টাকা।
Open photo
তিনি আরও জানান, একই পুকুরকে কেন্দ্র করে তিন বছর আগেও বিরোধের জেরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের ঘটনা ঘটেছিল। এবার তিনি ৭ লাখ ৫০ হাজার টাকায় পাঁচ বছরের জন্য পুকুরটি লিজ নিয়ে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করছিলেন। এ ঘটনায় তিনি সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে তিনি আইনের আশ্রয় নেওয়ার কথাও জানান।
স্থানীয় বাসিন্দারা জানান, পুকুরটি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ রয়েছে। তবে বিরোধের জেরে এভাবে বিষ প্রয়োগ করে মাছ নিধন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
Open photo
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট