1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহী সীমান্তে বিজিবির অভিযান: বিপুল পরিমাণ ভারতীয় মাদক জব্দ - দৈনিক সবুজ নগর
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাজশাহী নগরীতে জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে নির্মম হত্যাকাণ্ড ওকিনাওয়ায় জাপানি নারীকে হত্যা: মার্কিন সেনার গ্রেফতারে ফুঁসছে স্থানীয় বাসিন্দারা, মার্কিন ঘাঁটি সরানোর দাবি জোরালো রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশি নিহত, আইসিইউতে ৪: শামা ওবায়েদ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত: দুর্গাপূজায় সর্বোচ্চ সতর্কতার নির্দেশ মির্জাপুরে ১০০ পিস ইয়াবাসহ ধামরাই উপজেলা ছাত্রদলের সাবেক নেতা ওসমান গনি আটক বাঘায় পদ্মার বুকে ৩ দিনের ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও মেলা সম্পন্ন, উৎসবে মাতলো হাজারো মানুষ টাঙ্গাইলে মাদকবিরোধী বিশেষ অভিযান: ৭০ পিস ইয়াবাসহ ২৮ জন গ্রেপ্তার টাঙ্গাইলে ব্যাংক থেকে টাকা চুরির সময় দুই নারী আটক, জনতা ধরলে পলায়ন এক সহযোগীর ভোলায় জনবল সংকটে ম্যাটসের শিক্ষা কার্যক্রম ব্যাহত: অনিশ্চয়তায় ৩০ কোটি টাকার প্রকল্প রাজশাহীর বহরমপুর বায়তুল মামুর আহলে হাদিস জামে মসজিদে রাসিক প্রশাসক

রাজশাহী সীমান্তে বিজিবির অভিযান: বিপুল পরিমাণ ভারতীয় মাদক জব্দ

  • প্রকাশের সময় : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ১১৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোস্তাফিজুর রহমান লিটন: রাজশাহীর সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (২৬ আগস্ট) ভোররাতে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)-এর ইউসুফপুর ও মীরগঞ্জ বিওপির সদস্যরা এসব অভিযান পরিচালনা করেন। অভিযানকালে মাদক কারবারিরা পালিয়ে গেলেও তাদের ফেলে যাওয়া বস্তা ও লুকিয়ে রাখা মাদক উদ্ধার করতে সক্ষম হয় বিজিবি।

বিজিবি সূত্রে জানা যায়, সীমান্তে চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় বুধবার রাত ১টার দিকে ইউসুফপুর বিওপির একটি আভিযানিক দল চারঘাট থানার মুক্তারপুর বালুরঘাট এলাকায় অভিযান চালায়। ভারত থেকে নদী পেরিয়ে বাংলাদেশে প্রবেশের পর বিজিবির ধাওয়া খেয়ে চোরাকারবারিরা একটি বস্তা ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে বস্তাটি তল্লাশি করে ৫৩ বোতল ভারতীয় ‘এসকফ’ (Eskuf) সিরাপ এবং ৯৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

অপরদিকে, একই দিন ভোর ৪টার দিকে মীরগঞ্জ বিওপির অন্য একটি দল বাঘা থানার বারশিপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। ওই এলাকার একটি কাঁঠালবাগানে তল্লাশি চালিয়ে গাছের শিকড়ে পলিথিনে মোড়ানো অবস্থায় ৫০০ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

উদ্ধারকৃত এসব মাদকদ্রব্য মালিকবিহীন হিসেবে চারঘাট ও বাঘা মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) জানিয়েছে, মাদকের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে এবং সীমান্তে এমন অভিযান অব্যাহত থাকবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট