1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
শিবগঞ্জ সীমান্তে ৩৪০ পিস ইয়াবাসহ ১ জন আটক  - দৈনিক সবুজ নগর
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
সর্বশেষ:
cw-check-https://test123.com/ কালীগঞ্জে ডাকাতির প্রস্তুকালে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ২ কালীগঞ্জে ১ প্রতিষ্ঠান সিলগালাসহ ৫০ হাজার টাকা জরিমানা, ৪ জনের কারাদণ্ড শিবগঞ্জ সীমান্তে ৩৪০ পিস ইয়াবাসহ ১ জন আটক  বাগমারায় সংরক্ষিত নারী এমপির ডিও লেটার প্রত্যাখ্যান: ম্যানেজিং কমিটি গঠন নিয়ে এলাকাবাসীর সংবাদ সম্মেলন রাজশাহীতে জশনে জুলুস ও বর্ণাঢ্য ঈদে মিলাদুন্নবী (সা.) র‌্যালি অনুষ্ঠিত Explore top high RTP slots at Online Pokies NZ: your gateway to big wins Maximizing your winnings: the best strategies for online casino payouts নাটোরের সাংবাদিক মেহেরুলের বিরুদ্ধে অপপ্রচার: ৪ জনের বিরুদ্ধে এজাহার, ২ থানার যৌথ তদন্ত রাজশাহীতে জাপানি ভাষা শিক্ষা ও দক্ষতা উন্নয়ন ইনস্টিটিউট স্থাপনের উদ্যোগ, রাসিক প্রশাসকের আশ্বাস

শিবগঞ্জ সীমান্তে ৩৪০ পিস ইয়াবাসহ ১ জন আটক 

  • প্রকাশের সময় : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ৪৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ আরাফাত হোসেন, শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) শিবগঞ্জ সীমান্তে এক সফল অভিযান চালিয়ে ৩৪০ পিস ইয়াবা, ১টি মোটরসাইকেল ও ১টি মোবাইল ফোনসহ ১ জন আসামীকে আটক করেছে।

আজ ২৬ আগস্ট ২০২৬ তারিখ দুপুরে সোনামসজিদ বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৮৫/১৩-এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ থানার বালিয়াদিঘি গ্রামস্থ ‘নিউ দেশ স্কেল’-এর সামনের পাকা রাস্তায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।

আটককৃত আসামীর পরিচয়:

মোঃ নজরুল ইসলাম (৪৬), পিতা-মোবারক হোসেন, গ্রাম-বালিয়াদিঘি, ডাকঘর-সোনামসজিদ, থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জ।

অভিযানকালে তার কাছ থেকে ৩৪০ পিস ইয়াবা ট্যাবলেটের পাশাপাশি একটি Apache RTR-160 cc মোটরসাইকেল এবং একটি মোবাইল ফোন জব্দ করা হয়। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী (এসজিপি, বিএফএম, পিএসসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তরুণ ও যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। সীমান্তে যেকোনো ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবি’র এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট