1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
শাহমখদুমে ৫৩ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করেছে র‍্যাব-৫ - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
“ইরানকে সাহায্য করলে চীন-রাশিয়ার অনেক কিছু হারানোর আছে”: ট্রাম্প কেমিক্যাল ও কাপড়ের রঙ দিয়ে তৈরি হচ্ছিল গুড়: বাঘায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সচেতন মহলের ক্ষোভ নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিতে গোদাগাড়ীতে ডাসকো ফাউন্ডেশনের গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের মতবিনিময় সভা নাচোলে দুই ইউপি চেয়ারম্যানের বরখাস্তের আদেশ প্রত্যাহার, গণসংবর্ধনা দিল বিএনপি দুর্গাপূজা উপলক্ষে রাসিকে পরিচ্ছন্ন বিভাগের সঙ্গে প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত কুষ্টিয়ায় প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে ছাত্রদলের দুই গ্রুপে হাতাহাতি, সাংবাদিকদের মারধর ও মোবাইল ছিনতাই বিনা নোটিশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন: শিবগঞ্জে পল্লী বিদ্যুৎ ডিজিএমের ভূমিকা নিয়ে প্রশ্ন একদিন পরই শারদীয় দুর্গোৎসব: বাঘার ৪৭ মণ্ডপে প্রতিমা পৌঁছে দিতে চরম ব্যস্ততা ক্লাস চলাকালীন কোচিং সেন্টার বন্ধের নির্দেশ রাজশাহী জেলা প্রশাসনের

শাহমখদুমে ৫৩ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করেছে র‍্যাব-৫

  • প্রকাশের সময় : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ৮৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীর শাহমখদুম এলাকায় অভিযান চালিয়ে ৫৩ দশমিক ১ লিটার পরিত্যক্ত দেশীয় চোলাই মদ উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৫)।

বুধবার (২৬ আগস্ট) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে এ মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।

র‍্যাব সূত্রে জানা যায়, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা ও অপরাধ দমনে নিয়মিত অভিযানের অংশ হিসেবে র‍্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানির একটি অপারেশন দল এই পদক্ষেপ নেয়। বুধবার সকাল ৬টা ১০ মিনিটের দিকে শাহমখদুম থানাধীন নওদাপাড়া এলাকার ‘মেসার্স ছন্দা ফিলিং স্টেশন’ সংলগ্ন বাইপাস সড়কে অভিযান চালানো হয়। অভিযানে ঢাকাগামী মহাসড়কের পাশে পরিত্যক্ত অবস্থায় ৫৩.১ লিটার দেশীয় চোলাই মদ জব্দ করা হয়।

উদ্ধারকৃত চোলাই মদের মালিক বা এর সঙ্গে জড়িতদের শনাক্ত করতে স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।

র‍্যাব জানায়, জব্দকৃত চোলাই মদ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সাধারণ ডায়েরি (জিডি) মূলে রাজশাহী মহানগরীর শাহমখদুম থানায় হস্তান্তর করা হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট