1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
কালীগঞ্জে ডাকাতির প্রস্তুকালে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ২ - দৈনিক সবুজ নগর
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
সর্বশেষ:
৬৪ জেলা সাইকেলে ঘোরার স্বপ্ন দেখা মুন্নাকে খুলনা আর্ট একাডেমি পরিবারের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা cw-check-https://test123.com/ কালীগঞ্জে ডাকাতির প্রস্তুকালে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ২ কালীগঞ্জে ১ প্রতিষ্ঠান সিলগালাসহ ৫০ হাজার টাকা জরিমানা, ৪ জনের কারাদণ্ড শিবগঞ্জ সীমান্তে ৩৪০ পিস ইয়াবাসহ ১ জন আটক  বাগমারায় সংরক্ষিত নারী এমপির ডিও লেটার প্রত্যাখ্যান: ম্যানেজিং কমিটি গঠন নিয়ে এলাকাবাসীর সংবাদ সম্মেলন রাজশাহীতে জশনে জুলুস ও বর্ণাঢ্য ঈদে মিলাদুন্নবী (সা.) র‌্যালি অনুষ্ঠিত Explore top high RTP slots at Online Pokies NZ: your gateway to big wins Maximizing your winnings: the best strategies for online casino payouts নাটোরের সাংবাদিক মেহেরুলের বিরুদ্ধে অপপ্রচার: ৪ জনের বিরুদ্ধে এজাহার, ২ থানার যৌথ তদন্ত

কালীগঞ্জে ডাকাতির প্রস্তুকালে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ২

  • প্রকাশের সময় : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ১৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার: গাজীপুরের কালীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও বিভিন্ন সরঞ্জামসহ দুই ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। ২৫ আগস্ট (মঙ্গলবার) রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার নাগরী ইউনিয়নের পূর্বাচল ১৫ নম্বর সেক্টরের ৫৬ নম্বর রোডে টহল পুলিশ তাদের আটক করে।

গ্রেপ্তারকৃতরা হলেন: বিল্লাল হাওলাদার: পিতা মোস্তফা হাওলাদার, গ্রাম: ছোট বাগি, থানা: তালতলী, জেলা: বরগুনা (বর্তমান বাসা: ফতুল্লা), রবিন: পিতা মৃত দুলাল, গ্রাম: খায়রুজ্জামান বাজার (কল্যাণকলস), থানা: গলাচিপা, জেলা: বরগুনা।

ঘটনার বিবরণ ও আলামত জব্দ:

পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার রাতে একটি সন্দেহভাজন ট্রাকে (ঢাকা মেট্রো ট ২৪-৩২৩১) ৭-৮ জন লোক ডাকাতির উদ্দেশে অবস্থান করছিল। টহল পুলিশের একটি গাড়ি ট্রাকটিকে থামার সংকেত দিলে পেছনে থাকা অন্য ডাকাতরা লাফিয়ে পালিয়ে যায়। তবে পুলিশের তৎপরতায় ঘটনাস্থল থেকেই বিল্লাল ও রবিনকে গ্রেপ্তার করা হয়।

পরবর্তীতে তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত উন্নত মানের কাটার, প্রযুক্তির ড্রিল, ৩টি রড, শাবল, কাস্তে ও লোহার রডসহ মোট ৯টি আলামত উদ্ধার ও জব্দ করা হয়।

পুলিশের বক্তব্য:

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাকির হোসেন জানান, এস আই ফাইজুর রহমান ও এস আই মামুনউর রশিদের নেতৃত্বে পুলিশের একটি নৈশ টহল দল অভিযান চালিয়ে এদের আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছে যে তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থানে ডাকাতি করে আসছিল।

তিনি আরও জানান, আসামিদের বিরুদ্ধে মামলা দায়েরের পর গাজীপুর কোর্টে প্রেরণ করা হয়েছে। অধিকতর তথ্যের জন্য আসামিদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট