1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাঘায় সন্ত্রাস বিরোধী আইনসহ ৮ মামলার আসামি আওয়ামী লীগ কর্মী গ্রেপ্তার - দৈনিক সবুজ নগর
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাজশাহী নগরীতে জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে নির্মম হত্যাকাণ্ড ওকিনাওয়ায় জাপানি নারীকে হত্যা: মার্কিন সেনার গ্রেফতারে ফুঁসছে স্থানীয় বাসিন্দারা, মার্কিন ঘাঁটি সরানোর দাবি জোরালো রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশি নিহত, আইসিইউতে ৪: শামা ওবায়েদ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত: দুর্গাপূজায় সর্বোচ্চ সতর্কতার নির্দেশ মির্জাপুরে ১০০ পিস ইয়াবাসহ ধামরাই উপজেলা ছাত্রদলের সাবেক নেতা ওসমান গনি আটক বাঘায় পদ্মার বুকে ৩ দিনের ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও মেলা সম্পন্ন, উৎসবে মাতলো হাজারো মানুষ টাঙ্গাইলে মাদকবিরোধী বিশেষ অভিযান: ৭০ পিস ইয়াবাসহ ২৮ জন গ্রেপ্তার টাঙ্গাইলে ব্যাংক থেকে টাকা চুরির সময় দুই নারী আটক, জনতা ধরলে পলায়ন এক সহযোগীর ভোলায় জনবল সংকটে ম্যাটসের শিক্ষা কার্যক্রম ব্যাহত: অনিশ্চয়তায় ৩০ কোটি টাকার প্রকল্প রাজশাহীর বহরমপুর বায়তুল মামুর আহলে হাদিস জামে মসজিদে রাসিক প্রশাসক

বাঘায় সন্ত্রাস বিরোধী আইনসহ ৮ মামলার আসামি আওয়ামী লীগ কর্মী গ্রেপ্তার

  • প্রকাশের সময় : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ৬৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বিশেষ প্রতিনিধি , রাজশাহী: রাজশাহীর বাঘায় সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা একটি মামলার এজাহারনামীয় প্রধান পলাতক আসামি রাসেল মিঞাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৬ আগস্ট ২০২৬) গোপন সংবাদের ভিত্তিতে নিজ গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত রাসেল মিঞা বাঘা উপজেলার চাকিপাড়া গ্রামের আনসার আলীর ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, তিনি কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের সক্রিয় রাজনীতির সাথে জড়িত।

সন্ত্রাস বিরোধী আইনে মামলা ও অভিযোগ :মামলার বিবরণ অনুযায়ী, গত ২১ জুন ২০২৬ তারিখ সন্ধ্যায় বাঘা থানার বাউসা ইউনিয়নের ধন্দহ সরকারপাড়া এলাকায় আব্দুস সামাদ ডাক্তারের বাড়ির সামনের পাকা রাস্তায় আসামিরা জড়ো হয়। গ্রেপ্তারকৃত রাসেল মিঞাসহ অন্য আসামিরা পরস্পর যোগসাজশে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র, নৈরাজ্য সৃষ্টি এবং সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দিয়ে এলাকায় আতঙ্ক তৈরি করছিল। তারা রাষ্ট্রবিরোধী বিভিন্ন প্রচার-প্রচারণা চালিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার চেষ্টা করে।

এ ঘটনায় বাউসা ইউনিয়নের ওয়ার্ড সেক্রেটারি আনিসুর রহমান বাদী হয়ে বাঘা থানায় একটি মামলা দায়ের করেন (মামলা নম্বর: ১৬(৬)২৬)।

পুলিশের বক্তব্য: বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক জানান, “মামলাটি দায়ের করার পর থেকেই আসামি রাসেল ঢাকায় আত্মগোপনে ছিলেন। পরবর্তীতে নিজ এলাকায় ফিরে আসলে গোপন তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে বিগত প্রায় অর্ধযুগ ধরে দায়ের হওয়া আরও ৮টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।”

গ্রেপ্তারকৃত আসামিকে সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট