1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীতে পদ্মা নদীতে নৌকাডুবি: ঘটনাস্থল পরিদর্শন করলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রতিনিধি দল - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
ঠাকুরগাঁওয়ে বিধবা নারী ৩ দিন ধরে যুবকের সঙ্গে পালাতক The Founding of YouTube A Short History The Founding of YouTube A Short History হরিপুর কালিগঞ্জ বাজারে পূবালী ব্যাংক পিএলসির বাংলা কিউআর বুথ উদ্বোধন  রাজশাহীর শিরোইল বাস টার্মিনাল আধুনিকায়নের আশ্বাস দিলেন  আরডিএ চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট রাজশাহীর ভুবনমোহন পার্কে জুয়া খেলার সময় ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ রাজশাহীতে দরিদ্র নারীদের সেলাই মেশিন বিতরণ পাবনা জেলা বারের ২০২৬ ব্যাচের বিজ্ঞ আইনজীবী রেজাউল করিম রানা’র রুহের মাগফিরাত কামনায় শ্যামনগরে বাল্য বিয়ে বন্ধে স্কুল পর্যায়ে সচেতনতামূলক আলোচনা সভা  রাজশাহী-আব্দুলপুর রেলপথ ডুয়েল গেজ চান রাজশাহীবাসী

রাজশাহীতে পদ্মা নদীতে নৌকাডুবি: ঘটনাস্থল পরিদর্শন করলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রতিনিধি দল

  • প্রকাশের সময় : বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ১৩৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি: রাজশাহী নগরীর বড়কুঠি সংলগ্ন বিষপুর ফেরিঘাট (পদ্মা গার্ডেন) এলাকার পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৮ জুলাই) আনুমানিক দুপুর সাড়ে ১২টায় নৌকাডুবির এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শ্যামপুর জিয়ানগর থেকে আসা একটি নৌকায় মোট ৮ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনার সময় বিষপুর ফেরিঘাটে থাকা সিটি কর্পোরেশনের অনুমোদিত ইজারাদারের নৌকা ও স্থানীয় লোকজনের তাৎক্ষণিক প্রচেষ্টায় ৬ জনকে জীবিত উদ্ধার করা হয়। তবে নৌকার মাঝি কাউসার আলী (৬০) ও তাঁর ছেলে জিয়ারুল ইসলাম (৩২) নিখোঁজ রয়েছেন। তাদের বাড়ি পবার শ্যামপুরের জিয়ানগর এলাকায়।

নৌকাডুবির খবর পেয়ে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন ঘটনাস্থল পরিদর্শনে রাসিকের কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন। সে প্রেক্ষিতে রাসিকের একটি প্রতিনিধি দল দ্রুত ঘটনাস্থল পরিদর্শনে ছুটে আসেন। এ সময় তারা উদ্ধার কার্যক্রমের সার্বিক খোঁজখবর নেন। সিটি কর্পোরেশনের সহযোগিতায় ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের কর্মীদের উদ্ধার তৎপরতা অব্যাহত রেখেছে। এ সময় রাজশাহী সিটি কর্পোরেশন, প্রশাসন, উদ্ধারকারী সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন। পরিদর্শনকালে রাসিকের সচিব সোহেল রানা, ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের বিভাগীয় উপ-পরিচালক মঞ্জিল হক, সহকারি জনসংযোগ কর্মকর্তা মোঃ রকিবুল হক তুহিন, তথ্য সহকারি ফজলে রাব্বি উপস্থিত ছিলেন।

এদিকে নিখোঁজ দুই ব্যক্তিকে উদ্ধারে স্থানীয় প্রশাসন, ফায়ার সার্ভিস ও সংশ্লিষ্ট উদ্ধারকারী সংস্থার সদস্যরা অভিযান চালিয়ে যাচ্ছেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট