1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাজশাহী মহানগরীতে বিএসটিআই’র অনুমোদনবিহীন বিদেশী ‘চকলেট ও লজেন্স’ বিক্রি করায় দশ হাজার টাকা জরিমানা সাপাহারে একুশে ফেব্রুয়ারি  দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা শিবগঞ্জে গ্রীষ্মকালীন পেঁয়াজ-হলুদের বীজ ও সার বিতরণ বিলশিতি বিলে শত্রুতার জেরে ২০ বিঘা জমির আবাদ নষ্টের অভিযোগ কালীগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার ​জুলাইয়ের ম্যান্ডেট ও সংসদীয় বাস্তবতা: প্রত্যাশা বনাম প্রাপ্তি আত্রাইয়ে কে,ইউ,ডি,এম হাইস্কুল এন্ড কলেজে এসএসসি পরিক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত  আত্রাইয়ে ইসলামিক ফাউন্ডেশনের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত  শপথের দিনেই চাঁপাইনবাবগঞ্জে আ.লীগের পরিত্যক্ত কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্য ২টি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বে নাটোর-১ আসনের এমপি পুতুল

মানুষের উপযোগী বাংলাদেশ গড়ার জন্য তারেক রহমান উদ্যোগী হবেন বলে আমার প্রত্যাশা: বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার

  • প্রকাশের সময় : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
  • ৮৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ স্টাফ রিপোর্টার,ঈশ্বরদী,পাবনা ঃ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গড়ে তোলা আদর্শিক বিএনপিকে আরও উজ্জীবিত করে কোটি কোটি মানুষের উপযোগী বাংলাদেশ গড়ার জন্য তারেক রহমান উদ্যোগী হবেন বলে প্রত্যাশা ব্যাক্ত করেছেন,বিএনপির কেন্দ্রিয় নেতা,পাবনা জেলা বিএনপির সাবেক সফল সভাপতি,সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার। আজ রবিবার বিকেলে(১১.০১.২০২৬) পাকশী ইউনিয়ন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের পক্ষ থেকে রেলওয়ে আমতলা কেন্দ্রিয় শহীদ মিনার মাঠে বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনায় আয়োজিত আলোচনা,স্মরণসভা ও দোয়া মাহফিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই প্রত্যাশা ব্যাক্ত করেন।

Open photo

পাকশী ইউপির সাবেক চেয়ারম্যান,বিএনপি নেতা জাকিউল ইসলামের সভাপতিত্বে ও কবীর আহমেদের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপজেলা বিএনপির প্রবীননেতা আব্দুস সোবহান,উপজেলা বিএনপির সহসভাপতি আবুতালেব ফকির, সাধারণ সম্পাদক রুহুল আমিন বাবলু,সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবীর দুলাল,সহসংগঠনিক সম্পাদক এডভোকেট এটিএম,আব্দুস সাত্তার বিশ্বাস,মহিলা দলের সভাপতি সেলিনা ইসলাম,রওশনআরা বেবী,পলি বেগম,বিএনপিনেতা আক্তার মল্লিক, ,মোহাম্মদ আলী কাজল,রঞ্জু আহমেদ, হাসেম আলী মেম্বর,রঞ্জু মেম্বর,হিরোক সরদার, মোস্তাফিজুর রহমান নয়ন, আলহাজ্ব আকমল হোসেন,আলহাজ্ব আজি হক,বিশিষ্ট ব্যবসায়ী এম,মনসুর আলী ,ডপুটি কমান্ডার রফিকুল ইসলাম, রেল শ্রমিক দল নেতা সোহেল রানা,খন্দকার সোহেল,সুমন হোসেন,অলিভ ইসলাম,যুবদল নেতা শিশির আহমেদ,মঞ্জু হোসেন,ছাত্রদল নেতা সোহেল বিশ্বাস,নয়ন ইসলাম ও শফিক হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Open photo

প্রধান অতিথি আরও বলেন, শহীদ জিয়াউর রহমানের বিএনপির পরিপূর্ণতা দানকারী ও গণতন্ত্র প্রতিষ্ঠায় আপোসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যু যদি পাঁচ আগস্টের আগে হতো তাহলে তাঁর দাফন যে কোথায় হতো সেটা কেবল আল্লাহ বলতে পারবেন। দেশ ও দেশের প্রতি ভালবাসা ও ত্যাগসহ নানা কারণেই বেগম খালেদা জিয়া যে সার্বজনিন নেতা ছিলেন,তার তাঁর শেস বিদায়ের জানাজা অনুষ্ঠানের মাধ্যমে প্রমাণিত হয়েছে। মহান আল্লাহ তায়ালা পাঁচ আগস্টে শেখ হাসিনাকে দেশ থেকে বিতারিত করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য উত্তরসুরী বেগম খালেদা জিয়াকে অনেক বড় সম্মানে সম্মানিত করেছেন। দেশের কোটি কেটি মানুষ তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। ভারতসহ সার্কভুক্তদ দেশ,বাংলাদেশের প্রেসিডেন্ট এমনকি ফ্যাসিষ্ট শেখ হাসিনাও শোক প্রকাশ করেছেন।

মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) কে সম্মান জানিয়ে তিনি বলেন,পৃথিবীর শ্রেষ্ঠতম সংবিধান মদিনা সনদ। সেই মদিনা সনদের আলোকে পৃথিবীর রাষ্ট্র সমূহকে বিনির্মাণ করতে পারলে ইসলামী উম্মাহ প্রতিষ্ঠিত হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট