1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বরিশালে ভরা মৌসুমেও ইলিশের সংকট, নিষিদ্ধ জাল ও নাব্যতা নিয়ে উদ্বেগ - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:২২ অপরাহ্ন
সর্বশেষ:
নওগাঁর পোরশায় ৫০০ লিটার মদ তৈরির উপকরণ উদ্ধার, একজন আটক পুনঃনিরীক্ষণে ৩ নম্বর বাড়ল: যশোর বোর্ডে এসএসসিতে ১ম কুষ্টিয়া জিলা স্কুলের প্রিন্স টিয়াঘাটার বাইনতলা বাজারে ব্যাংক এশিয়ার নতুন এজেন্ট আউটলেটের যাত্রা শুরু লালপুরে পুলিশের অভিযান: নারী কণ্ঠে কথা বলে হ্যাকিং করা চক্রের ৩ সদস্য আটক লালপুরের মোহরকয়ায় ২০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার নাটোরের লালপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী জয় পুলিশি খাঁচায় বাউবি বিএ/বিএসএস পরীক্ষা ২০২৬: সুশৃঙ্খল পরিবেশে চলছে গাজীপুরের ৯ কেন্দ্রে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ সম্পন্ন পদ্মা নদীর পানি বৃদ্ধিতে মন্নুজান স্কুল ফুটওভার ব্রিজে ফাটল, দ্রুত সংস্কারের নির্দেশ রাসিক প্রশাসকের কাদিরগঞ্জ জামে মসজিদ ও ঈদগাহ পরিদর্শনে রাসিক প্রশাসক রিটন

বরিশালে ভরা মৌসুমেও ইলিশের সংকট, নিষিদ্ধ জাল ও নাব্যতা নিয়ে উদ্বেগ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ৯৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ সাব্বির আলম বাবু, বিশেষ প্রতিনিধিঃ দক্ষিণাঞ্চলে ইলিশের ভরা মৌসুম চললেও বরিশাল বিভাগের নদ-নদীতে প্রত্যাশিত পরিমাণে ইলিশ ধরা পড়ছে না। জেলেদের জালে ছোট-বড় কোনো আকারের ইলিশই আগের মতো মিলছে না। এতে একদিকে যেমন জেলেরা আর্থিক সংকটে পড়ছেন, অন্যদিকে বাজারে কমেছে ইলিশের সরবরাহ এবং বেড়েছে দাম।

জেলে ও মৎস্য ব্যবসায়ীদের মতে, ইলিশের সংকটের পেছনে একাধিক কারণ রয়েছে। নদীর নাব্যতা কমে যাওয়া, মোহনায় পলি জমে চ্যানেল সংকুচিত হওয়া এবং বিভিন্ন এলাকায় ডুবোচর সৃষ্টি হওয়ায় ইলিশের স্বাভাবিক চলাচল ব্যাহত হতে পারে। বিশেষ করে নদী ও সাগরের সংযোগস্থলে পানির গভীরতা ও প্রবাহের পরিবর্তন ইলিশের বিচরণে প্রভাব ফেলছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

এর পাশাপাশি বছরজুড়ে নিষিদ্ধ ও ক্ষতিকর জালের ব্যবহার নিয়েও উদ্বেগ বাড়ছে। বেহুন্দি জাল, চায়না দুয়ারিসহ অতিরিক্ত সূক্ষ্ম ফাঁসের জালে ইলিশের পাশাপাশি ছোট মাছ ও বিভিন্ন প্রজাতির পোনা ধরা পড়ছে। ফলে মাছের প্রজনন ও বেড়ে ওঠার সুযোগ কমে দীর্ঘমেয়াদে ইলিশের উৎপাদন ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট