1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নৈতিক স্খলনের অভিযোগে সাতক্ষীরা-৪ এর এমপি গাজী নজরুলকে বহিষ্কার করল জামায়াত - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
সর্বশেষ:
ঠাকুরগাঁওয়ে বিধবা নারী ৩ দিন ধরে যুবকের সঙ্গে পালাতক হরিপুর কালিগঞ্জ বাজারে পূবালী ব্যাংক পিএলসির বাংলা কিউআর বুথ উদ্বোধন  রাজশাহীর শিরোইল বাস টার্মিনাল আধুনিকায়নের আশ্বাস দিলেন  আরডিএ চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট রাজশাহীর ভুবনমোহন পার্কে জুয়া খেলার সময় ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ রাজশাহীতে দরিদ্র নারীদের সেলাই মেশিন বিতরণ পাবনা জেলা বারের ২০২৬ ব্যাচের বিজ্ঞ আইনজীবী রেজাউল করিম রানা’র রুহের মাগফিরাত কামনায় শ্যামনগরে বাল্য বিয়ে বন্ধে স্কুল পর্যায়ে সচেতনতামূলক আলোচনা সভা  রাজশাহী-আব্দুলপুর রেলপথ ডুয়েল গেজ চান রাজশাহীবাসী নরসিংদীর শিবপুর উপজেলা নির্বাহী অফিসার ফারজানা ইয়াসমিন ময়লার ভাগাড়ে করলেন ফুল,ফল ও ঔষধি বাগান  নারী ও শিশু নির্যাতন বন্ধে ৭টি শক্তিশালী পদক্ষেপ: গড়ে উঠুক নিরাপদ সমাজ

নৈতিক স্খলনের অভিযোগে সাতক্ষীরা-৪ এর এমপি গাজী নজরুলকে বহিষ্কার করল জামায়াত

  • প্রকাশের সময় : বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ১৫১ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ জিয়াউল কবীর,স্টাফ রিপোর্টার: নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত হওয়ায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জনাব গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলের গঠনতন্ত্রের ৬২ নং ধারা অনুযায়ী এই বহিষ্কারাদেশ কার্যকর করা হয়েছে। একই সাথে তাকে সংসদ সদস্য পদ থেকে অব্যাহতির বিষয়ে সিদ্ধান্ত নিতে বাংলাদেশ নির্বাচন কমিশনকে অবিলম্বে অবহিত করার সিদ্ধান্তও নিয়েছে দলটি। আজ বুধবার, ২ জুলাই ২০২৬ তারিখে বিকাল ৪টায় রাজধানীর মিন্টো রোডস্থ বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে অনুষ্ঠিত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান এমপি। এতে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যগণ উপস্থিত ছিলেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য  গাজী নজরুল ইসলামকে নিয়ে বিভিন্ন জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত অনৈতিক কর্মকাণ্ডের বিষয়ে দলের পক্ষ থেকে সাংগঠনিক তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্তে তার বিরুদ্ধে আনা নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত হওয়ায় সংগঠনের ভাবমূর্তি ও শৃঙ্খলা রক্ষার স্বার্থে এবং গঠনতন্ত্র বাস্তবায়নের লক্ষ্যে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত গৃহীত হয়।

Open photo

সাতক্ষীরা-৪ আসনটি জামায়াতের ঐতিহ্যবাহী শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। গাজী নজরুল ইসলাম সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে বিজয়ী হন। তার বহিষ্কারের ফলে আসনটিতে দলের সাংগঠনিক কাঠামো ও আগামী নির্বাচনী সমীকরণে প্রভাব পড়বে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।

এদিকে জামায়াতের স্থানীয় নেতাকর্মীদের মধ্যে এ সিদ্ধান্তকে “সময়োপযোগী ও সাহসী” বলে অভিহিত করা হয়েছে। তারা বলছেন, এতে দলের ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে। দলের প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, গঠনতন্ত্র অনুযায়ী কোনো সংসদ সদস্য দল থেকে বহিষ্কৃত হলে বিষয়টি নির্বাচন কমিশনকে জানানো বাধ্যতামূলক। সে অনুযায়ী ইসিকে চিঠি দিয়ে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হবে বলে সূত্র জানিয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট