1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নড়াইলে প্রবাসী সাংবাদিকের পরিবারকে প্রাণনাশের হুমকির ঘটনায় বিএমএসএস'র নিন্দা ও প্রতিবাদ - দৈনিক সবুজ নগর
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
সর্বশেষ:
দুর্গাপূজা শুধু উৎসব নয়, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের প্রতীক: ইউএনও নওগাঁর আত্রাইয়ে কালিকাপুর মডেল ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র যেন সাইনবোর্ড সর্বস্ব,  ওষুধের তীব্র সংকট সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে শামীম হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার দুর্গাপূজার মহাসপ্তমীতে খুলনা নগরীর নিরাপত্তা পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করলেন কেএমপি কমিশনার দীর্ঘস্থায়ী স্বাস্থ্যহানির আশঙ্কা: উপকূলের গভীর নলকূপে ছড়িয়ে পড়ছে নদীর লোনা পানি প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহীর উন্নয়ন-অগ্রযাত্রা আরও বৃদ্ধি পাবে: রাসিক প্রশাসক শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের রাসিক প্রশাসকের শুভেচ্ছা ও বাণী প্রধানমন্ত্রীর রাজশাহী আগমন উপলক্ষে চূড়ান্ত সমন্বয় সভা সম্পন্ন শিক্ষার আয়নায় চাঁপাইনবাবগঞ্জ: ভবন ও জিপিএ-৫ বাড়ছে, কিন্তু আসল শিক্ষা কোথায়? ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’: কুষ্টিয়ায় লালনের ১৩৬তম তিরোধান দিবস উদযাপিত

নড়াইলে প্রবাসী সাংবাদিকের পরিবারকে প্রাণনাশের হুমকির ঘটনায় বিএমএসএস’র নিন্দা ও প্রতিবাদ

  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ জুলাই, ২০২৪
  • ৩১০ বার এই সংবাদটি পড়া হয়েছে

খুলনা ব্যুরো…………………….

নড়াইলে সংবাদ প্রকাশের জেরে প্রবাসী সাংবাদিকের পরিবারকে প্রাণনাশের হুমকির ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে- সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে রাজপথে থাকা দেশের বৃহৎ সাংবাদিক সংগঠন “বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস)”। নড়াইল সদর উপজেলার চন্ডিবরপুর ইউনিয়নের নিধিখোলা গ্রামের সৌদি প্রবাসী সাংবাদিক ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় কমিটির উপ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোঃ আমিনুর রহমানের বাবা-মা সহ পরিবারকে প্রাণনাশের হুমকি দিয়েছে এলাকার সহিদ, শিমুল, ইউসুফ ওরফে কালা ইছু, লিটন ও কাদের সহ ৮/১০ জনের একটি সংঘবদ্ধ দূর্বৃত্তদল।

গত ১০ জুলাই  বুধবার সকালে নিধিখোলা গ্রামস্থ প্রবাসী সাংবাদিক মোঃ আমিনুর রহমানের বাড়িতে গিয়ে তার বাবা-মা সহ পরিবারের সদস্যদের অকথ্য ভাষায় গালাগালি করে এবং প্রাণনাশের হুমকি দেয় ওই সংঘবদ্ধ দলটি। সাংবাদিক আমিনুর রহমান ওই গ্রামের মোঃ খায়রুল মোল্যার ছেলে। এ ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন তার বাবা-মা সহ পরিবারটি হুমকির খবর পেয়ে সাংবাদিকদের একটি টিম ঘটনার দিনই সরেজমিনে গিয়ে জানা যায়, চন্ডিবরপুর ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনকে ঘিরে ৬জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।

” প্রার্থীদের মধ্যে কেউ একজন ছাগল চোর” এমন মন্তব্য করে তাকে ভোট না দেওয়ার অনুরোধ জানিয়ে জনৈক ব্যক্তি তার ব্যক্তিগত ফেসবুকে পোস্ট করে। ফেসবুক পোস্টের সুত্র ধরে সৌদি প্রবাসী সাংবাদিক সরকারী নিবন্ধনের আবেদনকৃত অনলাইন আমিন টেলিভিশনের নির্বাহী সম্পাদক মোঃ আমিনুর রহমান ওই প্রার্থীর নাম জানতে চাওয়ায় একই গ্রামের সহিদ মোল্লার ছেলে সৌদি প্রবাসী মোহাম্মদ মোল্লা ফেসবুক ম্যাসেঞ্জারে গিয়ে সাংবাদিক আমিনুর রহমানকে অকথ্য ভাষা ব্যবহার করে গালিগালাজ সহ প্রাণনাশেরও হুমকি দেয়। এরই ধারাবাহিকতায় তথ্য প্রমাণাদী নিয়ে ভিডিওসহ একটি সংবাদ প্রকাশ করে আমিনুর রহমান।

সংবাদ প্রকাশের জের ধরে কথিত ওই ছাগল চোর প্রার্থীর সমর্থক এবং চুরির কাজে সহযোগী মোহাম্মদের বাবা সহিদ, ভাই শিমুল, চাচা ইউসুফ ওরফে কালা ইসু, চাচাতো ভাই লিটন ও কাদের সহ ৮/১০ জনের একটি সংঘবদ্ধ দূর্বৃত্তদল আমিনুরের বাড়িতে গিয়ে তার বাবা-মা সহ পরিবারের সদস্যদের মারতে উদ্যত হয় এবং অকথ্য ভাষা ব্যবহার করে গালাগালি করে। এছাড়া “২ দিনের মধ্যে প্রকাশিত সংবাদটি ডিলিট করে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে” মর্মে আল্টিমেটাম দেয়। নাহলে প্রাণনাশের হুমকি দিয়ে সংঘবদ্ধ দলটি চলে যায়।

এবিষয়ে জানার পর নড়াইলের সাংবাদিকদের একটি টিম বক্তব্য নিতে অভিযুক্তদের বাড়িতে গেলে সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় তারা। পথিমধ্যে রাস্তায় অভিযুক্তদের একজন ইউসুফ ওরফে কালা ইসু’র সাথে সাংবাদিকদের দেখা হয়। ঘটনা ও অভিযোগের বিষয়ে জানতে চাইলে, তিনি সত্যতা স্বীকার করেন।

এদিকে বাড়িতে গিয়ে সাংবাদিক পরিবারকে প্রাণনাশের হুমকিসহ উক্ত হীন ঘটনায় ফুঁসে উঠেছে সারাদেশের সাংবাদিকরা। তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দূর্বৃত্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়ে নড়াইলের মাননীয় পুলিশ সুপার সহ সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) -এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান, মহাসচিব মোঃ ছগীর আহমেদ সহ সকল কেন্দ্রীয় ও কার্যনির্বাহী পর্ষদ এবং জেলা-উপজেলা নেতৃবৃন্দ সাংবাদিকরা।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট