1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
তানোরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে মিজানুর রহমানের নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ:
দেবহাটা উপজেলাকে শিশুশ্রম ও স্কুল বহির্ভূত শিশুমুক্ত ঘোষণা কোভিড প্রকল্পে জালিয়াতি: সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকসহ ১৩ জনের বিরুদ্ধে দুদকের ৬ মামলা অপপ্রচার চালিয়ে জনগণের দৃষ্টি উন্নয়ন থেকে সরানোর চেষ্টা চলছে: রুহুল কবির রিজভী এমপি চাঁদকে সংবর্ধনা দিল মনিগ্রাম কলেজ; শিক্ষক-শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কুষ্টিয়ায় সাংবাদিকের ওপর হামলায় দুই আসামির জামিন: আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের তীব্র বিক্ষোভ শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে আবারো অনিয়ম ও দালাল চক্রের দৌরাত্ম্য, ম্যানেজের চেষ্টার অভিযোগ নাচোলে কৃষি ডিপ্লোমা কলেজ জামে মসজিদে ওযুখানা ও টয়লেট নির্মাণকাজের উদ্বোধন পোরশায় নিরাপদ ও মানসম্মত মাংস উৎপাদনে কসাইদের প্রশিক্ষণ রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা সম্পন্ন জাকের মঞ্জিল দরবার শরীফের উরস শরীফ ২০২৭ উপলক্ষ্যে কালীগঞ্জে দাওয়াতী জলসা অনুষ্ঠিত

তানোরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে মিজানুর রহমানের নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫২ বার এই সংবাদটি পড়া হয়েছে

হামিদুর রহমান, তানোর (রাজশাহী) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহীর তানোরে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলের শেষ দিকে তানোর উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

শোভাযাত্রায় তানোর উপজেলা, মুন্ডুমালা পৌরসভা, তানোর পৌরসভা এবং বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

মিজানুর রহমান মিজানের নেতৃত্বে বিশাল শোভাযাত্রা

শোভাযাত্রায় নেতৃত্ব দেন তানোর পৌরসভার সাবেক মেয়র ও রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য মিজানুর রহমান মিজান। বিকেলের শেষ দিকে তানোর উপজেলা বিএনপির প্রধান কার্যালয় থেকে শোভাযাত্রাটি বের হয়।

পরে শোভাযাত্রাটি তানোর থানা মোড়, জিরো পয়েন্ট ও উপজেলা পরিষদ এলাকা প্রদক্ষিণ করে। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শোভাযাত্রাটি পুনরায় নির্ধারিত স্থানে এসে শেষ হয়। শোভাযাত্রা শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য দেন।

‘তৃণমূল নেতাকর্মীদের ভালোবাসার ঋণ কখনো শোধ করার নয়’

আলোচনা সভায় মিজানুর রহমান মিজান বলেন, “রক্তের সঙ্গে মিশে থাকা প্রিয় সংগঠন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে গভীর ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার আহ্বানে তানোর উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের অগণিত নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে এই শোভাযাত্রাকে সফল করেছেন। প্রিয় তৃণমূল নেতাকর্মীদের ভালোবাসা ও আস্থায় আমি আবেগাপ্লুত, এই ঋণ কখনো শোধ করার নয়।”

Open photo

মিজানুর রহমান বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবং গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে সংগ্রাম ও আত্মত্যাগকারী সকল নেতাকর্মীকে তিনি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

তিনি আরও বলেন, “বিএনপির রাজনীতি করতে গিয়ে জেল-জুলুমসহ নানা প্রতিকূলতা সহ্য করেছি। তারপরও দলের আদর্শ ও নীতি থেকে কখনো বিচ্যুত হইনি। তানোরবাসী এবং দলের নেতাকর্মীদের পাশে ছিলাম, আছি এবং ইনশাআল্লাহ ভবিষ্যতেও থাকব।”

নেতাকমীদের ব্যাপক অংশগ্রহণ ও উদ্দীপনা

প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রাকে ঘিরে তানোরে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। বিভিন্ন ইউনিয়ন, পৌরসভা ও ওয়ার্ড থেকে নেতাকর্মীরা ব্যানার, প্ল্যাকার্ড ও দলীয় পতাকাসহ মিছিল নিয়ে কর্মসূচিতে যোগ দেন। বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে তানোরের প্রধান সড়কগুলো।

কর্মসূচিতে তানোর উপজেলা, মুন্ডুমালা পৌরসভা ও তানোর পৌরসভা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য তুলে ধরে দলকে আরও সুসংগঠিত করার পাশাপাশি তৃণমূল পর্যায়ে পারস্পরিক সৌহার্দ্য ও ঐক্য জোরদার করার আহ্বান জানান।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট