1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ:
কারিগরি শিক্ষাকে কোনোভাবেই অবহেলা করা যাবে না : শিক্ষামন্ত্রী সিল্ক শুধু রাজশাহীর নয় এটি সারা বাংলাদেশের সম্পদ : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শিবগঞ্জে রাস্তা দখল করে বাড়ি ও সীমানা প্রাচীর নির্মাণে ভোগান্তিতে এলাকাবাসী বাঘায় ৭০ বছর আগে বিক্রি করা জমি দখলের চেষ্টায় বাড়ি ঘরে হামলা-মামলা ধর্ম ও জাতীয়তা: বাঙালি মুসলিম পরিচয়ের স্বরূপ ও সমন্বয় খাদ্যবান্ধব কর্মসূচির আদলে ভূয়া কার্ড তৈরি করে নিম্নমানের চাল বিতরণ, কোটি টাকা হাতিয়ে লাপাত্তার শঙ্কা গোদাগাড়ীতে দুই উপদেষ্টার সেচ কার্যক্রম পরিদর্শন, বৃক্ষরোপণ রূপসায় মাদকসেবী ছেলের হাতে মা খুন ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন শিবগঞ্জে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার সমাপ্তি

চাঁপাইনবাবগঞ্জে জ্বালানি সংকট: ফুয়েল স্টেশনের যন্ত্রাংশ নষ্ট হওয়ার আশঙ্কা, চাপে মালিকরা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ১৫০ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে চলমান জ্বালানি সংকটের কারণে অধিকাংশ ফুয়েল স্টেশনের যন্ত্রাংশ নষ্ট হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। নির্ধারিত পরিমাণ জ্বালানি মজুদ না থাকায় এই সমস্যা আরও বাড়ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। মঙ্গলবার (৩১ মার্চ) সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জের বিশ্বরোড মোড় এলাকার একটি ফিলিং স্টেশন পরিদর্শন শেষে বিএসটিআই রাজশাহী বিভাগের সহকারী পরিচালক আজিজুল হাকিম এ তথ্য জানান।

তিনি বলেন, নিয়ম অনুযায়ী প্রতিটি ফুয়েল স্টেশনের ট্যাংকে অন্তত ৭৫০ লিটার জ্বালানি মজুদ রাখা বাধ্যতামূলক। কিন্তু বর্তমান সংকটের কারণে অনেক স্টেশন মালিক এই নির্দেশনা মানছেন না। এতে করে কম জ্বালানি অবস্থায় তেল উত্তোলন করলে গ্রাহকরা ওজনে কম পেতে পারেন এবং পাম্পের যন্ত্রাংশ নষ্ট হওয়ার ঝুঁকি বেড়ে যায়। তিনি আরও জানান, বিষয়টি নজরে রাখতে নিয়মিত পরিদর্শন চালানো হচ্ছে এবং স্টেশন মালিকদের সতর্ক করা হচ্ছে। তবে সমস্যার স্থায়ী সমাধানের জন্য জ্বালানির সরবরাহ বাড়ানো এবং প্রশাসনিক সমন্বয় জরুরি।

এদিকে ফুয়েল স্টেশন মালিকরা অভিযোগ করেছেন, একদিকে জ্বালানি সংকট, অন্যদিকে প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের জরিমানা—এই দুই চাপে তারা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। প্রয়োজনীয় মজুদ রাখার চেষ্টা করলেও বিভিন্ন কারণে তারা শাস্তির মুখে পড়ছেন বলে দাবি তাদের। সংশ্লিষ্টরা মনে করছেন, সংকট নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট