1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
আসন্ন জাতীয় ও গণভোটে সাংবাদিকতায় প্রশিক্ষণ শেষে সনদ পেলেন সাংবাদিক জিয়াউল কবীর - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ:
দেবহাটা উপজেলাকে শিশুশ্রম ও স্কুল বহির্ভূত শিশুমুক্ত ঘোষণা কোভিড প্রকল্পে জালিয়াতি: সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকসহ ১৩ জনের বিরুদ্ধে দুদকের ৬ মামলা অপপ্রচার চালিয়ে জনগণের দৃষ্টি উন্নয়ন থেকে সরানোর চেষ্টা চলছে: রুহুল কবির রিজভী এমপি চাঁদকে সংবর্ধনা দিল মনিগ্রাম কলেজ; শিক্ষক-শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কুষ্টিয়ায় সাংবাদিকের ওপর হামলায় দুই আসামির জামিন: আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের তীব্র বিক্ষোভ শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে আবারো অনিয়ম ও দালাল চক্রের দৌরাত্ম্য, ম্যানেজের চেষ্টার অভিযোগ নাচোলে কৃষি ডিপ্লোমা কলেজ জামে মসজিদে ওযুখানা ও টয়লেট নির্মাণকাজের উদ্বোধন পোরশায় নিরাপদ ও মানসম্মত মাংস উৎপাদনে কসাইদের প্রশিক্ষণ রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা সম্পন্ন জাকের মঞ্জিল দরবার শরীফের উরস শরীফ ২০২৭ উপলক্ষ্যে কালীগঞ্জে দাওয়াতী জলসা অনুষ্ঠিত

আসন্ন জাতীয় ও গণভোটে সাংবাদিকতায় প্রশিক্ষণ শেষে সনদ পেলেন সাংবাদিক জিয়াউল কবীর

  • প্রকাশের সময় : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ১৭৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ স্টাফ রিপোর্টার: রাজশাহী সহ সারাদেশে আসন্ন জাতীয় সংসদ ও গনভোটে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ে দুই দিন দুই দিন করে দুই ভাগে মোট চার দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি শেষে দৈনিক সানশাইনের স্টাফ রিপোর্টার ও অনলাইন রাজশাহী নিউজ টিভির সম্পাদক জিয়াউল কবীর স্বপন সহ আরও ৯৯ জন সাংবাদিককে প্রশিক্ষণ সফলতার সনদ দেওয়া হয়েছে। রবিবার প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠান শেষে সাংবাদিক জিয়াউল কবীর সহ আরও ৯৯ জনের হাতে সনদ তুলে দেন রাজশাহীর জেলা প্রশাসক আফিয়া আক্তার।

তার সাথে আরও উপস্থিত ছিলেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)’র প্রশিক্ষক জিয়াউর রহমান,বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের রাজশাহী জেলা সভাপতি আব্দুল আওয়াল,সাধারণ সম্পাদক ডালিম হোসেন শান্ত, রাজশাহীর পিআইডি অফিসার প্রমুখ। পিআইবি আয়োজিত ৪ দিন ব্যাপী এ প্রশিক্ষণে জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত মোট ১০০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও জনগণের মতামতের ভিত্তিতে পরিবর্তন ও উন্নয়ন’র বাংলাদেশ গড়তে গনভোটকে সফল করত:নতুন বাংলাদেশ গড়তে ভালো ভুমিকা রাখার আহবান জানিয়ে এ প্রশিক্ষণ সমপন্ন করা হয়।

উল্লেখ্য আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গনভোটকে সাংবাদিকদের দেশপ্রেমিক ভুমিকা ও জাতীয় গুরুত্বকে জাতির সামনে সঠিকভাবে তুলে ধরতে রাজশাহীর সাংবাদিকদের কার্যক্রম, পেশাগত দায়িত্ব, নৈতিকতা ও চ্যালেঞ্জ মোকাবিলায় সাংবাদিক দের প্রশিক্ষণ দেন বাংলাদেশ সরকারের প্রেস ইনস্টিটিউট (পিআইবি)র প্রশিক্ষক মোহাম্মদ শাহ আলম, রিসোর্স প্রশিক্ষক ও বিশিষ্ট সাংবাদিক জিয়াউর রহমান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহকারী মহাসচিব ড. সাদিকুল ইসলাম স্বপন, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুহা. আব্দুল আউয়াল, সাধারণ সম্পাদক ডালিম হোসেন শান্ত,বাসসের ফারুক হোসেন প্রমুখ।

প্রশিক্ষণে আগত সাংবাদিকদের আচরণবিধি ও পেশাগত দায়িত্ব গনভোটের উপকারীতা ইত্যাদি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন প্রক্রিয়ায় সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা যদি দায়িত্বশীলভাবে তথ্য যাচাই করে, সংবাদ পরিবেশন করে তাহলে সাধারণ মানুষের আস্থা যেমন বাড়ে, তেমনি গণতান্ত্রিক প্রক্রিয়াও শক্তিশালী হয়।

এই প্রশিক্ষণ কর্মশালায় নির্বাচন কমিশনের নির্দেশনা, নির্বাচনী আইন ও আচরণবিধি, মাঠপর্যায়ে রিপোর্টিংয়ের ঝুঁকি ব্যবস্থাপনা, ডিজিটাল প্ল্যাটফর্মে দায়িত্বশীলতার সাথে জাতীয় ও গণভোটের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। প্রশিক্ষণে নির্বাচনকালীন রিপোর্টিংয়ে সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য শনাক্তকরণ, এআইভিত্তিক ফ্যাক্ট চেকিং এবং নির্বাচনী সংবাদ পরিবেশনে নিরপেক্ষতা, বস্তুনিষ্ঠতা ও স্বচ্ছতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট